দলে সুযোগ পাওয়ার পরও অসুস্থতার কারণে ২০২১ কোপা আমেরিকায় গোলবারের নিচে দাঁড়াতে পারেননি ফ্রাঙ্কো আরমানি। তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। তারপর থেকে ঝলকে দেখিয়ে অ্যাস্টন ভিলা গোলকিপার হয়ে যান আর্জেন্টিনার প্রথম পছন্দ, একাদশেই অনেকটা জায়গা হারান আরমানি।
আগামী শুক্রবার ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, পরের সপ্তাহে খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচের আর্জেন্টিনা দলেও সুযোগ হয়নি আরমানির। বয়সটাও তো কম হয়নি—পেরিয়ে গেছেন ৩৭। সবকিছু বিবেচনায় আর্জেন্টিনা ফুটবল দলকে বিদায় বলেছেন আরমানি।
আর্জেন্টিনার হয়ে চারটি বড় শিরোপা জেতার গৌরব অর্জন করেন আরমানি। ২০১৮ ও ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপ এবং ২০১৯,২০২১ ও ২০২৪ কোপা আমেরিকাতেও ছিলেন আর্জেন্টিনা দলে। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন ১৯টি আন্তর্জাতিক ম্যাচ।
মুন্দো আলবিসেলেস্তে এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ও গোলকিপার কোচ মার্টিন টোকালির সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আরমানি।
আর্জেন্টিনার হয়ে আরমানি জিতেছেন ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ সালে ইতালির বিপক্ষে জেতেন ফিনালেসিমার শিরোপা।

র্যাঙ্কিংয়ে ৫৫ ধাপ পিছিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে দাপটই দেখানোর কথা ছিল বাংলাদেশের। একই প্রতিপক্ষকে ১১ গোলে উড়িয়ে দেয় ভারত, অথচ বাংলাদেশ কিনা পচা শামুকে পা কাটা থেকে রক্ষা করল নিজেদের। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৪-২ গোলের জয় বাংলাদেশকে মেয়েদের সাফে সেমিফাইনালের টিকিট এনে দিয়েছে বটে, তবে খুব বেশ
১ ঘণ্টা আগে
নেইমারকে ঘিরে এই অনিশ্চয়তাই এখন ব্রাজিলের সবচেয়ে বড় মাথাব্যথা।
৩ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে ৩৩টি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার প্যানেলে অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক তাঁর ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে সবচেয়ে অভিজ্ঞ হিসেবে মাঠে নামবেন।
৩ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগে পিএসজি এগিয়ে থাকছে তাই কিছুটা। কিন্তু আর্সেনালের হাতে আছে সেই ক্ষুধা, যেটা ২২ বছরের অপেক্ষা শেষে লিগ জেতা একটি দলের চোখে জ্বলে। ক্লান্ত শরীর আর সতেজ মনের এই লড়াইয়ের ফয়সালা হবে শনিবার রাতে বুদাপেস্টে।
৫ ঘণ্টা আগে