পরাজয়ের সংজ্ঞা মনে হয় ভুলেই গেছে বায়ার লেভারকুজেন। বুন্দেসলিগা, জার্মান কাপ, ইউরোপা লিগ—প্রতিযোগিতামূলক ফুটবল যেমনই হোক, তাদের হারানো যে বিপক্ষ দলগুলোর কাছে কঠিনই বটে। ম্যাচ অপরাজিত থাকার সংখ্যাটা তারা নিয়ে গেছে ৪৭ নম্বরে। তবু লেভারকুজেন কোচ জাবি আলোনসো থামতে চান না এখানেই।
স্তাদিও অলিম্পিকো মাঠে গত রাতে ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় রোমা ও লেভারকুজেন। রোমাকে ২-০ গোলে হারিয়ে দেয় লেভারকুজেন। ২৮ মিনিটে লেভারকুজেন মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজ ম্যাচে প্রথম গোল করেন। অ্যালেক্স গ্রিমালদোর পাস থেকে আলতো ছোঁয়ায় গোল করেন উইর্টজ। ম্যাচের দ্বিতীয় গোল আসে ৭৩ মিনিটে। জোসিফ স্ট্যানিসিচের অ্যাসিস্টে গোল করেন রবার্ট আন্দ্রিচ। ২০২৩-২৪ মৌসুমে এখনো পর্যন্ত ৪৭ ম্যাচ খেলেছে লেভারকুজেন। জিতেছে ৩৯ ম্যাচ এবং ড্র করেছে ৮ ম্যাচ।
ঘরের মাঠ বে-অ্যারেনায় লেভারকুজেন ৯ মে ইউরোপা লিগের সেমির দ্বিতীয় লেগে খেলবে রোমার বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে গিয়েই যেখানে লেভারকুজেন জিতেছে, চলতি মৌসুমে তারা এখনো অপরাজিত। তারা ফাইনালে যে এক পা দিয়ে রেখেছে, সেটা বললে হয়তো ভুল কিছু হবে না। তবে আলোনসোর মতে, এখনো অনেক পথ পাড়ি দেওয়ার বাকি তাদের। ম্যাচ শেষে লেভারকুজেন কোচ বলেন, ‘তৃতীয় গোল করার অনেক সুযোগ তৈরি করেছিলাম আমরা। তবে ঘাটতি পোষানোর সুযোগও তারা দারুণ পেয়েছিল। ম্যাচের ফলে আমরা সন্তুষ্ট। কঠিন লড়াই করেছি। দারুণ খেলেছি। খুবই শৃঙ্খল ছিলাম। তবে আমাদের এখনো অনেক কিছু করার আছে।’
লেভারকুজেন-রোমার প্রথম লেগের লড়াইটা গত রাতে হয়েছে সমানে সমানে। ৪৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৪ শট। অন্যদিকে রোমা বল দখলে রাখে ৫৩ শতাংশ। ২টি শট নেয় প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। প্রথমে গোল করার অভ্যাসটা গত কয়েক ম্যাচ যেভাবে রোমা তৈরি করেছিল, গতকাল সেখানে তাদের ছেদ ঘটে। রোমা কোচ ড্যানিয়েলি ডি রসি কৃতিত্ব দিলেন লেভারকুজেনকে। ডি রসি বলেন, ‘আমরা দারুণ এক দলের বিপক্ষে খেলেছি। তাদের বিপক্ষে যখন আপনি খেলবেন, তখন সেটা কঠিন হয়ে যায়। এর আগে আমরা ম্যাচের শুরুতেই গোল করতে পেরেছি। সবকিছু আমাদের পক্ষে গিয়েছিল। একটু ভিন্ন রকম ছিল আজ রাত। সুযোগ আমাদের কাছে এসেছিল। ফিরতি লেগে আমাদের জন্য তা ভিন্ন কিছু হতে পারত।’
আরও পড়ুন: ‘নেভারকুজেন’ নয়, এখন তারা ‘উইনারকুজেন’
লেভারকুজেনকে প্রথম লিগ জিতিয়ে কী সুখবর পেলেন আলোনসো

আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
১৪ মিনিট আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
১ ঘণ্টা আগে
ব্লেসিং মুজারাবানি ক্যাচ ধরার পর হাত মুঠো করে উদযাপনে ব্যস্ত। মোস্তাফিজুর রহমানকে আউট করার পর বোলার রিচার্ড এনগারাভা শূন্যে কী যেন ইঙ্গিত করেন। হারারের গ্যালারিতে তখন জিম্বাবুয়ের দর্শকদের উচ্ছ্বাস। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডের সারমর্ম বর্ণনা করতে এটুকুই যথেষ্ট। ব্যাটিং ব্যর্থ
২ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতে পেনাল্টি থেকে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেও নেইমারের ছিল না কোনো উদযাপন। কারণ, তখন খেলা তো প্রায় শেষের দিকে। নেইমারের এই গোল শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের।
৩ ঘণ্টা আগে