হোয়ান গাম্পার ট্রফিতে সর্বশেষ ১১ বছর আগে হেরেছিল বার্সেলোনা। গতকাল আবারও সেই হারের সম্ভাবনা উঁকি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত ৪–২ গোলে টটেনহামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সা।
বার্সার টানা ১১ বারের মতো ট্রফি জয়ের ‘নায়ক’ ১৬ বছরের এক কিশোর। কৈশোর না পেরোনো সেই ফুটবলারের নাম নামিনে ইয়ামাল। গত মৌসুমে লা লিগায় বার্সার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন তিনি। বার্সা যখন ২–১ গোলে পিছিয়ে ম্যাচে হারের পথে, ঠিক তখনই বদলি নেমে মোড় ঘুরিয়ে দিলেন তিনি।
৮০ মিনিটে বদলি নামা ইয়ামাল এক মিনিট পরেই দলকে সমতায় ফেরানো দুর্দান্ত এক পাস দিলেন। ডান প্রান্ত থেকে তাঁর বাড়ানো বলে শুধু পা লাগানোর কাজটুকু করেন ফেরান তোরেস। সমতায় ফেরার পর ইংলিশ ক্লাবকে ম্যাচ থেকে ছিটকে দেয় বার্সা। এই ছিটকে দেওয়ার পেছনেই ইয়ামালের অবদান। গোল না পেলেও তাঁর নামার পর থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে কাতালান ক্লাব। ম্যাচের শেষ ১৫ মিনিটে ৩ গোল পায় জাভি হার্নান্দেজের দল।
সমতাসূচক গোলের পর ৯০ মিনিটে ম্যাচে এগিয়ে যায় বার্সা। তোরেসের সহায়তায় গোলটি করেন বদলি নামা আনসু ফাতি। স্প্যানিশ ফরোয়ার্ড ফাতি গোল করার আগে তোরেসকে যখন ইয়ামাল পাস দেন, তখন প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে দুর্দান্ত ডামিতে বোকা বানান উদীয়মান এই উইঙ্গার। পরে অতিরিক্ত সময়ে টটেনহামের গোলবারে শেষ পেরেক মারেন আবদে এজ্জালজুলি।
এর আগে অলিম্পিক স্টেডিয়ামে শুরুতেও এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। তবে কিছুক্ষণ পর ম্যাচে ঘুরে দাঁড়ায় টটেনহাম। ২৪ মিনিটে দলের সমতাসূচক গোলের পর লিডও এনে দেন রক্ষণাত্মক মিডফিল্ডার অলিভার স্কিপ। দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন ৩৬ মিনিটে। তাঁর জোড়া গোলেই ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল টটেনহাম। ম্যাচ জয়েরও আশা দেখছিল ইংলিশ ক্লাব। কিন্তু ১৬ বছরের ইয়ামাল নামার পরেই ম্যাচের পুরো চিত্র বদলে যায়।
বার্সা ৪–২ গোলে সাবেক সভাপতি হোয়ান গাম্পারের নামে করা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। আগে টুর্নামেন্টের আদলে শুরু হলেও এখন অবশ্য নতুন মৌসুমের আগে বার্সা এটিকে একটি ম্যাচে পরিণত করেছে। বার্ষিক এই ম্যাচে ভিন্ন ভিন্ন দলের সঙ্গে খেলে কাতালান ক্লাব। সর্বশেষ ২০১২ সালে ইতালির ক্লাব সাম্পদোরিয়ার কাছে ১–০ গোলে হেরেছিল বার্সা। এরপর থেকে টানা ১১ বার জিতল তারা।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে