লা লিগায় খেলার সময় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ প্রায়ই দেখা যেত। পর্তুগিজ তারকা ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গেলে দুজনের লড়াই দেখা যাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে চ্যাম্পিয়ন লিগের সৌজন্যে তখন দেখা হওয়ার একটা সম্ভাবনা থেকেই গিয়েছিল।
সেই সুযোগটাও এসেছিল ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে। ২০২০ সালের ৮ ডিসেম্বর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও জুভেন্টাস। সেদিনের দ্বিতীয় লেগের ম্যাচের পর আর দেখা হয়নি রোনালদো ও মেসির। দুজনেই এখন ক্লাব পরিবর্তন করেছেন।
মাঝে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার পর এ মৌসুমে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো। আর মেসি প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে দুই মৌসুম ধরে খেলছেন পিএসজির হয়ে। সিআর সেভেন ইউরোপ ছাড়ায় দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের সম্ভাবনায় এবার দাঁড়িই পড়ে গিয়েছিল।
কিন্তু পূর্বনির্ধারিত এক ম্যাচের সৌজন্যে আবারও দেখা হচ্ছে রোনালদো ও মেসির। মাঝে করোনার কারণে হতে না পারায় আগামী ১৯ জানুয়ারি ম্যাচটি হবে। আল নাসরের মাঠ মরসুল পার্কের ম্যাচে পিএসজির প্রতিপক্ষ দেশটির দুই ক্লাব আল-হিলাল ও আল নাসরের সম্মিলিত দল। এ ম্যাচ নিশ্চিতভাবেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখা যাবে।
কেননা সৌদির দুই ক্লাবের সঙ্গে পিএসজি মালিকও হচ্ছেন সৌদির। আর এই প্রীতি ম্যাচটি হচ্ছে রিয়াদ ঋতুর একটি অংশ। যা সৌদি ঋতু নামে পরিচিত একটি বৃহত্তর উদ্যাপনের অংশ। এই উদ্যাপনের উদ্দেশ্য হচ্ছে বিশ্বের কাছে দেশটির পর্যটন খাত প্রসার করা। ২০১৯ সাল থেকেই এমন আয়োজন করে আসছে দেশটি। তাই রোনালদো ও মেসিকে নিশ্চিতভাবেই খেলাবে ক্লাবগুলোর মালিকেরা। সঙ্গে কিলিয়ান এমবাপ্পে, নেইমাররাও তো থাকছেনই। ফলে বলা যায়, করোনার কারণে সে সময় ম্যাচটি না হওয়ায় দেশটির জন্য শাপেবর হয়েছে।
পিএসজির ক্ষেত্রে কোনো সমস্যা না হলেও সৌদির দুই ক্লাবের কোচ ভিন্ন ভিন্ন। তাই এ ম্যাচে অভিন্ন কোচ হিসেবে কে ডাগআউটে দাঁড়াবেন তা নিয়ে একটা সমস্যা থেকেই গিয়েছিল। সেই সমস্যার এবার সমাধান হয়েছে। রিভার প্লেটকে দুবার কোপা লিবার্তোদোরেস জেতানো মার্সেলো গ্যালার্দোর অধীনে ম্যাচটি খেলবে সৌদির দুই ক্লাব। আর্জেন্টাইন ক্লাবটির দায়িত্ব ছেড়ে আপাতত কোচিং পেশার বাইরেই আছেন ৪৬ বছর বয়সী কোচ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় গ্যালার্দো নিজেই কোচ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৮ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৯ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১০ ঘণ্টা আগে