জীবনের সবচেয়ে বাজে সময় পার করছেন জেরার্ড পিকে। তরুণীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার পর বিচ্ছেদ হয়েছে কলাম্বিয়ান গায়িকা শাকিরার সঙ্গে।
মানসিকভাবে বিপর্যস্ত পিকেকে নিয়ে নতুন গুঞ্জন, প্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গেও সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে তাঁর। বার্সা কোচ জাভি হার্নান্দেজ এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, পিকেকে তাঁর আর দরকার নেই। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোও বলছে, নতুন মৌসুম শুরুর আগেই পিকেকে ছেড়ে দিতে পারে বার্সা।
যাঁর সামনে প্রতিপক্ষের আক্রমণভাগ এক সময় খেই হারাত, সেই পিকেই জোড়া ধাক্কায় জীবনের খেই হারিয়ে ফেলছেন।
তবে এই খবরে পিকে আশার আলো দেখতেই পারেন। ৩৫ বছর বয়সী ডিফেন্ডারের পাশে দাঁড়িয়েছেন খোদ বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। বলেছেন, ‘পিকের সমস্যা একটি বার্তা দিচ্ছে। মনে হচ্ছে, আমরা প্রিয় খেলোয়াড়দের টাকা-খ্যাতি দিতে পারছি। কিন্তু মানসিক প্রশান্তি নয়। পিকেও মানুষ; আমার কাছে অত্যন্ত ভালো একজন মানুষ। আমাদের সফল খেলোয়াড়দের একজন। ক্লাব যেমন পিকেকে অনেক দিয়েছে, তেমনি পিকেও ক্লাবকে অনেক দিয়েছে।’
শাকিরা সঙ্গে বিচ্ছেদ হলেও কেউই কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। তাই পিকের মনোযোগ আবার মাঠের দিকে ফেরাতে চাইছেন লাপোর্তা, ‘সে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, একদমই কাম্য নয়। এত কম বয়সে সন্তানদের থেকে দূরে থাকা কঠিন। ভক্ত এবং অনুরাগীদের কাছ থেকে ওর সম্মান, ভালোবাসা প্রাপ্য। এমন কোনো খবরকে গুরুত্ব দেওয়া ঠিক নয়, যা মানুষের চোখে পিকেকে খারাপ করে তুলতে পারে, ওকে নিয়ে এত বছরের আবেগ-অনুভূতি নষ্ট করে দিতে পারে।’
পিকেকে ধরে রাখার প্রচ্ছন্ন ইঙ্গিতও দিয়েছেন বার্সা সভাপতি, ‘আমরা ওকে সাহায্য করতে চাই। ওর যে ভালোবাসা প্রাপ্য, তা দিয়ে ওকে আগলে রাখতে চাই।’

শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জয়ের পরও ট্রফি হাতে নেওয়া হয়নি ভারতের। তবে বিষয়টি এমন নয় যে, ভারতীয় দল ট্রফি গ্রহণ করতেই চায়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনির কাছ থেকে ট্রফি নিতে প্রস্তুত ছিল তারা।
১ ঘণ্টা আগে
ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) দারুণ সময় পার করছেন মেহেদী হাসান মিরাজ। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত বোলিংয়ে প্রথম ২ ম্যাচেই তুলে নেন ৭ উইকেট। তৃতীয় ম্যাচেও স্পিন ভেল্কি দেখালেন এই অলরাউন্ডার।
১ ঘণ্টা আগে
নারী ফুটবল দিয়ে এশিয়ান গেমসে শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। জাপানের নাগাই স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে ম্যাচ। কঠিন গ্রুপে বাংলাদেশের সঙ্গী উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। তিন দলেরই র্যাঙ্কিং বাংলাদেশের ওপরে। বাটলার গতকাল সংবাদ সম্মেলনে তাই শুরুতেই বাস্তবতার কথাটা বলে রেখেছেন,
৩ ঘণ্টা আগে
আবারও প্রতিভাবান পেসার ও স্পিনার খোঁজার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ বিরতির পর দেশজুড়ে শুরু হতে যাচ্ছে বিসিবি-রবি বোলার হান্ট। এবার নারী ক্রিকেটারদের অংশ নেওয়ার সুযোগও থাকছে।
৩ ঘণ্টা আগে