মনে রাখার মতো একটা ম্যাচই যেন আজ হয়ে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। গোলের জন্য মরিয়া হয়ে খেলেছে আবাহনী। তবে শেষ হাসি হেসেছে সাইফ স্পোর্টিং। বৃষ্টি ভেজা ভারী মাঠে আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় ৩-২ গোলে জিতে আবাহনীর লিগ রানার্সআপ হওয়ার স্বপ্ন প্রায় কেড়ে নিয়েছে সাইফ স্পোর্টিং।
লিগে নিজেদের তৃতীয় হারে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান আবাহনীর। ২১ ম্যাচে ৪০ পয়েন্ট দলটির। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্টে দুইয়ে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২০ ম্যাচে ৩৫ পয়েন্টে নিয়ে ষষ্ঠস্থানে সাইফ।
লিগের সেরা দুইয়ে থাকার স্বপ্ন নিয়ে দল গড়ে একের পর এক হারে লম্বা সময় পর্যন্ত পয়েন্ট টেবিলের সাতে পড়েছিল সাইফ স্পোর্টিং। খেসারত হিসেবে দুই ম্যাচ আগে ছাঁটাই হন ব্রিটিশ কোচ স্টুয়ার্ট হল। সাইফের দায়িত্ব পান বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু। দেশি কোচের হাত ধরে তিন দিন আগে শেখ রাসেলকে হারিয়েছিল সাইফ। আর আজ জয় পেল আবাহনীর বিপক্ষে।
তবে ম্যাচের শুরুতে আবাহনীর আক্রমণের ঝড়ে ভেসে যাওয়ার অবস্থা হয়েছিল সাইফের। প্রথমার্ধে গোলের চারটি সহজ সুযোগ হারিয়েছে আবাহনী। ১৬ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেননি ফয়সাল আহমেদ শীতল। ২৭ মিনিটে কেভিন বেলফোর্টের কাট ব্যাক থেকে জায়গা মতো বল পেয়েও জুয়েল রানা বল জালে জড়াতে না পারায় আফসোস বাড়ে আবাহনীর।
৩৪ মিনিটে আবাহনীর ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগুস্তোর পাস থেকে পাওয়া বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন হাইতিয়ান বেলফোর্ট। সাইফের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বেলফোর্ট শট নিলেও ঝাঁপিয়ে রক্ষা করেন সাইফ গোলরক্ষক পাপ্পু হোসেন। চার মিনিটে জুয়েল রানার আরেকটি শট ঠেকিয়ে দেন পাপ্পু।
গোলের জন্য মরিয়া হয়ে প্রায় ওপরেই উঠে খেলছিলেন আবাহনীর খেলোয়াড়রা। এই সুযোগটাই কাজে লাগিয়েছে সাইফ। ম্যাচের ৪৩ মিনিটে দারুণ কাউন্টার অ্যাটাকে স্বদেশি জন ওকোলির সহায়তায় সাইফকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুকু।
প্রথমার্ধের অতিরিক্ত সময়েই আরেক গোল হজম করে আবাহনী। ২৫ গজ দূর থেকে জন ওকোলির শট ঠেকানোর সাধ্য হয়নি আবাহনী গোলরক্ষক সুলতান আহমেদ শাকিলের। দুই গোলে পিছিয়ে থাকা আবাহনী সমতায় ফেরে ৭৬ মিনিটে। ডি-বক্সে সাইফের খেলোয়াড়দের জটলাকে কাজে লাগিয়ে ব্যবধান কমান কেভিন বেলফোর্ট। দুই মিনিট পরেই ম্যাচ জমিয়ে তোলেন জুয়েল রানা।
ম্যাচের ৭৮ মিনিটে দীপক রায়ের কাট ব্যাক থেকে পাওয়া বল ফাঁকা জায়গায় দাঁড়ানো জুয়েল রানার শট সাইফ গোলরক্ষককে দর্শক বানিয়ে জড়ায় জালে। সমতায় ফিরলেও স্বস্তিটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আবাহনী। ৮১ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের মাটি কামড়ানো ক্রসে সাইফকে টানা তৃতীয় জয়ের স্বাদ দেন কেনেথ ইকেচুকু।

ফিফা আসিয়ান কাপে শেষটা ভয়াবহ এক অভিজ্ঞতায় রূপ নিল বাংলাদেশের জন্য। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে স্বাগতিক ইন্দোনেশিয়ার তোপের মুখে পড়ে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছে জামাল-হামজারা। প্রথমার্ধেই ৬ গোল হজম করার পর শেষ দিকে গিয়ে আরও ৩ গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। রোমাঞ্চকর এই জয়ে
৩৭ মিনিট আগে
কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামের পুনঃসংস্কারের কাজ ৮০ ভাগ শেষ হয়েছে। ডিসেম্বরে বিসিবির নতুন টুর্নামেন্ট ডি-থ্রির টোয়েন্টি খেলা শুরুর আগে বাকি কাজ শেষ হবে
১ ঘণ্টা আগে
মাত্র ১৭ বছর বয়সে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সবচেয়ে কম বয়সী ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের কাভান সুলিভান।
২ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ছয় গোল হজম করল বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বিরতিতে ইন্দোনেশিয়া এগিয়ে ৬–১ গোলে। হ্যাটট্রিক করেন মিচেল লি বাকের। ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। রোমেনি ওলের
২ ঘণ্টা আগে