৯০০ গোল! ক্যারিয়ারে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে কে এত বেশি গোল করেছেন! ফুটবলের পরিসংখ্যান রাখার পর পর্তুগিজ ফরোয়ার্ডের চেয়ে বেশি গোল করতে পারেননি কেউ। আন্তর্জাতিক বিরতিতে গত সপ্তাহে উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১ গোল করে প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের কীর্তি গড়েন রোনালদো।
পরের ম্যাচে সুপার সাব হিসেবে নেমে শেষ মুহূর্তে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো গোল করে এখন হাজার গোলের গণনাও শুরু করে দিয়েছেন রোনালদো। জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে ৩৯ বছর বয়সী মহাতারকার গোল এখন ৯০১।
সংখ্যাটা বাড়ানোর সুযোগ পেয়েছিলেন গত রাতে। তবে জালের দেখা পাননি রোনালদো। বিরতি কাটিয়ে ক্লাব ফুটবলে ফেরার ম্যাচেই গোলহীন থাকতে হলো তাঁকে। সৌদি প্রো লিগে আল নাসরও ১-১ গোলে ড্র করেছে আল আহলির সঙ্গে। বলতে গেলে হারই এড়িয়েছেন রোনালদোরা। ৫৭ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আল আহলি। নির্ধারিত সময় শেষে যোগ করা ৯ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে ক্লাবটি। এ নিয়ে ক্লাব ও দেশের হয়ে টানা সপ্তম ম্যাচে এসে গোল করতে পারলেন না রোনালদো।
এই ম্যাচ দিয়ে আল আহলির হয়ে সৌদি ফুটবলে অভিষেক হলো ইভান টোনির। ব্রেন্টফোর্ডের সাবেক তারকা সতীর্থ হিসেবে পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক দুই তারকা রবের্তো ফিরমিনো-রিয়াদ মাহরেজকে।
কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে প্রায় ২৪ হাজার দর্শকের সামনে হওয়া ম্যাচটিতে রোনালদোকে সম্মান জানিয়েছেন আল নাসর সমর্থকেরা। রোনালদোর ক্যারিয়ারের ৯০০ গোল উদ্যাপন করেছেন তাঁরা। প্রিয় ক্লাবের হলুদ জার্সি পরে বিশাল এক ব্যানার নিয়ে মাঠে এসেছিলেন আল নাসরের সমর্থকেরা। সেই ব্যানারে ছিল রোনালদোর ছবি। আর লেখা ছিল—৯০০ গোল। সঙ্গে প্রিয় তারকাকে ‘গোট’ বা ‘সর্বকালের সেরা’ লেখা জার্সিও উপহার দিয়েছেন রোনালদোর আল নাসর ভক্তরা। সেই জার্সির নম্বর ছিল—৯০০।
ভাগ্যগুণে শেষ মুহূর্তে হার এড়ালেও নিজের ওপর বিশ্বাস রাখছেন রোনালদো। ম্যাচ শেষে ম্যাচে নিজের ও সমর্থকদের সেই ব্যানারের ছবি পোস্ট করে আল নাসর ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন এমন—‘শেষ মুহূর্ত পর্যন্ত, বিশ্বাস রাখো!’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১০ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে