
বার্সেলোনার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটিকে ফাইনাল পর্যন্ত তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লাউতারো মার্তিনেজ। গতকাল সেমিফাইনালের দ্বিতীয় লেগেও দলের দুটি গোলে অবদান ছিল তাঁর। দলের প্রথম গোল নিজে করেছেন, আরেকটি তাঁকে বক্সে ফাউল করায় পেনাল্টি থেকে আসে গোল। কিন্তু এই ম্যাচে তাঁকে পাওয়া নিয়েই ছিল শঙ্কা।
সেমিফাইনালের প্রথম লেগে হ্যামস্ট্রিংয়ে চোট পান মার্তিনেজ। দ্বিতীয় লেগে খেলতে পারবেন কি না, এ ব্যাপারে ছিল অনিশ্চয়তা। তবে পূর্ণ ফিট না থাকলেও গতকাল ডু অর ডাই ম্যাচে নেমেছেন তিনি। অথচ এই ম্যাচে মাঠে নামার আগে দুই দিন কেঁদেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। নিজেই জানিয়েছেন, দ্বিতীয় লেগের আগে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে না পারার শঙ্কায় দুই দিন ধরে কেঁদেছেন ইন্টার মিলানের এই তারকা।
ম্যাচ শেষে মার্তিনেজ স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘প্রথম দুই দিন আমি বাসায় শুধু কেঁদেছি। কিন্তু মেডিকেল স্টাফরা আমাকে সুস্থ হওয়ার পথে দারুণ সহযোগিতা করেছেন।’ তবে চোট নিয়ে হলেও এই ম্যাচে খেলতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি, ‘তাদের (মেডিকেল স্টাফ) কাছে আমি কৃতজ্ঞ। এই ম্যাচে সবাইকে সেরাটা দিয়ে খেলতে হয়েছে। এই ম্যাচে খেলতে নামার প্রতিজ্ঞা আমি আমার পরিবারের কাছে করেছিলাম।’
২৭ বছর বয়সী মার্তিনেজের গোলে ইন্টার ২১ মিনিটে এগিয়ে যায়। তারপর তাঁর আদায় করা পেনাল্টি থেকে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে হাকান কালহানগ্লু ব্যবধান দ্বিগুণ করেন। বাকি দুই গোল করেছেন ফ্রান্সেসকো আকারবি ও ডেভিড ফ্রাত্তেসি। রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে জয়ী হয়ে দুই লেগ মিলিয়ে ইন্টার ৭-৬ ব্যবধানে এগিয়ে ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান।

ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
১ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে