
লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার গল্প শেষের এক সপ্তাহও পেরোয়নি। গত ৩১ আগস্ট সামাজিকমাধ্যমে এক ঘোষণায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন তিনি। আর্জেন্টাইন তারকার অবসরের রেশ কাটতে না কাটতেই অবসরে গেলেন আরেক বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার।
মেসির মতো স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার মার্কোস লরিয়েন্তে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। লরিয়েন্তেও গতকাল স্পেনকে বিদায়ের ঘোষণা দিয়েছেন সামাজিকমাধ্যমে। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে আবেগঘন এক বার্তায় লিখেছেন, ‘অনেক ভেবেচিন্তে জাতীয় দলের হয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। জানি যে বয়স এখনো কম। হয়তো ভালোভাবে খেলতে পারলে এই জার্সিতে আরও কয়েক বছর খেলার সুযোগ থাকত। কিন্তু এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। ভেবেচিন্তে নিয়েছি। অনেক আবেগঘন এক সিদ্ধান্ত।’
নিউজার্সিতে গত ১৯ জুলাই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জেতে স্পেন। স্প্যানিশদের এটা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। ফাইনালটা তিনি কাটিয়েছেন বেঞ্চে বসেই। তবু বিশ্বকাপজয়ী দলের তো অংশ তিনি। ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলেছেন তিন ম্যাচ। একটা অ্যাসিস্টও করেছেন।

বিশ্বকাপে খেলা কিংবা স্পেনের বিশ্বকাপ জেতা—এত কিছু ভেবে লরিয়েন্তের অবসরের পরিকল্পনা ছিল না। আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে রেখেছিলেন তিনি। ইনস্টাগ্রামে গতকাল স্প্যানিশ ডিফেন্ডার লিখেছেন, ‘আমি জানি, আপনাদের অনেকেই এটা বুঝতে পারবেন না। সত্যি বলতে বাইরে থেকে দেখলে হয়তো এটা নিজেও বুঝতে পারতাম না। কিন্তু এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। বিশ্বকাপে যেতাম কি না কিংবা আমরা বিশ্বকাপ জিততাম কি না—সেটা বিবেচ্য বিষয় ছিল না। কারণ, এরই মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।’
বিদায় বেলায় সতীর্থ, ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লরিয়েন্তে। ইনস্টাগ্রামে গতকাল তিনি লিখেছেন, ‘বিগত বছরগুলোতে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে এবং যারা আমার পরিবার ও আমাকে অসাধারণ ও অবিস্মরণীয় কিছু মুহূর্ত উপভোগ করার সুযোগ করে দিয়েছেন, তাদের সবার প্রতি চিরকাল কৃতজ্ঞ। আমি যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, সবকিছুই হৃদয়ে ধরে রাখব। তবে বিশেষ করে এই শেষ ৫২ দিনকে। এমন এক অসাধারণ দলের সঙ্গে, যারা স্পেনকে শীর্ষে তুলে ধরার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। তারা সেটা করে দেখিয়েছে।’
২০২০ থেকে ২০২৬ পর্যন্ত স্পেনের জার্সিতে ২৭ ম্যাচ খেলেছেন লরিয়েন্তে। কোনো গোল করতে না পারলেও অ্যাসিস্ট করেছেন চার গোলে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ তাঁর স্পেনের জার্সিতে একমাত্র শিরোপা। অবসরের ঘোষণা দিতে গিয়ে তাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন স্প্যানিশ ডিফেন্ডার, ‘নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারা এবং এই গল্পের অংশ হতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল। সবকিছুর জন্য ধন্যবাদ। সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।’
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন লরিয়েন্তে। রিয়াল মাদ্রিদের হয়ে একবার চ্যাম্পিয়নস লিগ, দুইবার ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি। আতলেতিকো মাদ্রিদের জার্সিতে জিতেছেন লা লিগা। ২০১৯ সাল থেকে এই আতলেতিকোর হয়েই খেলছেন তিনি।
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস-সেন্ট লুসিয়া কিংস নাকি দাসুন শানাকা-সেন্ট লুসিয়া কিংস—আজ ভোরে গ্রস আইলেটে অনুষ্ঠিত ম্যাচটিকে চাইলে যেকোনো কিছুই বলা যায়। এক শানাকার রানই তো পুরো সেন্ট লুসিয়া মিলে করতে পারেনি। লঙ্কান এই ক্রিকেটারের রেকর্ড গড়ার দিনে গ্রস আইলেটে স্বাগতিক কিংস হেরেছে বাজেভাবে।
২ মিনিট আগে
পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তাঁর দাবি, পাকিস্তানের ক্রিকেট শেষ হয়ে গেছে—এমন মন্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং তাঁর দায়িত্ব নেওয়ার পর ওয়ানডেতে দলের উন্নতি হয়েছে বলে পরিসংখ্যানও তুলে ধরেছেন
৩৩ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেটে একসময় স্মৃতি মান্ধানা ও মিতালি রাজ ছিলেন সতীর্থ। সময়ের পরিক্রমায় এখন মিতালি ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার। তাঁর সাবেক সতীর্থ স্মৃতি ব্যাট হাতে ছুটিয়ে চলেছেন রানের ফুলঝুড়ি। এবার সেই মিতালিকে টপকে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডটা হয়ে গেল স্মৃতির।
২ ঘণ্টা আগে
ইন্টার মায়ামিতে মাতিয়াস গালার্সার যোগদানের খবর শোনা যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে এল সেই আনুষ্ঠানিক ঘোষণা। এখন তিনি খেলবেন লিওনেল মেসি-রদ্রিগো দি পলদের সঙ্গে মায়ামিতে। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে গালার্সা যোগ দিয়েছেন ধারে।
২ ঘণ্টা আগে