
নিউজার্সিতে গত ১৯ জুলাই একদিকে স্পেন করছিল উল্লাস। ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে স্প্যানিশ ফুটবল দল যখন উদযাপনে ব্যস্ত, তখন লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্তিনেস থেকে শুরু করে কোচ লিওনেল স্কালোনির চোখ জুড়ে অঝোরে ঝরতে থাকে পানি। ফাইনালে হৃদয়ভঙ্গের পরই মেসি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন।
এক মাস আগের ফাইনালে ক্যামেরার লেন্স যখন মেসির দিকে ঘুরে যায়, তখন তাঁর দুচোখ বেয়ে পানি পড়তে দেখা গিয়েছিল। ২০২২ সালে বিশ্বকাপজয়ী মেসি আরও একটি বিশ্বকাপ জয়ের কাছাকাছি এসেই পড়েছিলেন। কিন্তু সেটা আর হলো না। আজ এক মাস পর সামাজিক মাধ্যমে দিয়েছেন অবসরের ঘোষণা। আবেগঘন এক পোস্টে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। পোস্টের একেবারে শেষে তিনি লিখেছেন, ‘এই কথাগুলো আমি লিখেছিলাম ২১ জুলাই, ফাইনালের ঠিক দুই দিন পর। আজ, আমার বাবাকে হারানোর পর, এই সিদ্ধান্তের ব্যাপারে আমি আগের চেয়েও বেশি নিশ্চিত।’
হারের দুই দিন পরই সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছিলেন মেসি। শিরোপা ধরে রাখার মিশন সফল না হওয়ার হতাশা যে তাঁকে কতটা পুড়িয়েছিল, সেটা সেই পোস্টে উল্লেখ করেছিলেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড। এরপর ৮ আগস্ট হারালেন মেসি তাঁর প্রাণপ্রিয় বাবা হোর্হে মেসিকে। হোর্হে শুধুই মেসির বাবা ছিলেন না, ছিলেন মেসির ব্যক্তিগত এজেন্টও।
এর আগে ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। চিলির কাছে টাইব্রেকারে হারের পর হতাশায় আর্জেন্টিনাকে বিদায় বলেছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ২৯ বছর। কিন্তু এবার তাঁর বয়স হয়েছে ৩৯ বছর। ২০১৬ সালের মতো ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

জয় দিয়েই মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু করলেন নিগার সুলতানা জ্যোতিরা। আট জাতির মহাদেশীয় এই নারী ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে ৭১ রানে বাংলাদেশের মেয়েরা হারিয়েছে ইন্দোনেশিয়াকে।
৮ মিনিট আগে
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই বিখ্যাত পঙ্ক্তিটিই লিওনেল মেসি আজ সবাইকে মনে করিয়ে দিলেন। সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে গোল, শিরোপা জয়ের পর তাঁর উচ্ছ্বাস, উদযাপন আর দেখা যাবে না।
২ ঘণ্টা আগে
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়—কবি জীবনানন্দ দাশের এই জনপ্রিয় পঙ্ক্তি অনেকেরই জানা। আজ আবারও পঙ্ক্তিটি সামনে আনার কারণ লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতে গোলের পর তাঁর উচ্ছ্বাস ও উদ্যাপন
২ ঘণ্টা আগে
প্রথমার্ধে এক গোলের ঘাটতি নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। আশা ছিল, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই সুযোগ দিল না উজবেকিস্তান। বিরতির পর মাঠে ফিরে গোল করে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। এরপর আর ম্যাচে ফেরার পথ খুঁজে পাননি বাংলাদেশের যুবারা।
২ ঘণ্টা আগে