লিভারপুলের মাঠে গত রাতে পাত্তাই পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। মোহামেদ সালাহ-সাদিও মানেদের আক্রমণে কোণঠাসা ম্যানইউ গোল হজম করেছে ৪টি। দুই লেগ মিলিয়ে লিভারপুলের কাছে ম্যানইউ খেয়েছে ৯ গোল।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এমন হারের পর ক্ষোভ প্রকাশ করেছেন ম্যানইউ কোচ রালফ রাংনিক। তাঁর মতে, ম্যানইউ বর্তমানে লিভারপুলের চেয়ে ৬ বছর পিছিয়ে আছে।
অ্যানফিল্ডে রেড ডেভিলদের নিয়ে ছেলেখেলা করেছে অলরেডরা। ম্যাচজুড়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি রাংনিকের শিষ্যরা। অসহায় এই আত্মসমর্পণকে অপমানের উল্লেখ করে জার্মান কোচ বলেছন, ‘এটা বিব্রতকর ও হতাশার। এমনকি অপমানেরও। আমাদের মেনে নিতে হবে যে, লিভারপুল আমাদের চেয়ে ৬ বছর এগিয়ে আছে।’
লিভারপুলের কৌশল অনুসরণ করে দলকে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন রাংনিক, ‘যখন ইয়ুর্গেন ক্লপ আসে, তখন দলে পরিবর্তন আসে। সে শুধু দলকেই নয়, ক্লাব এবং শহরকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আগামী দলবদলে এমন কিছু করা আমাদের জন্যও জরুরি।’
নিজেদের খেলা নিয়ে আত্মসমালোচনার তাগিদ রাংনিকের, ‘আমাদের নিজেদের সমালোচনা করতে হবে।’ কোচ সমালোচনা করতে বললেও তাতে রাজি নন ম্যানইউ অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার। পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে থাকা এই ডিফেন্ডার বলেছেন, ‘খারাপ খেললে কিংবা যথেষ্ট ভালো করতে না পারলে নিশ্চয় প্রত্যেক ম্যাচের শুরুর একাদশে থাকতাম না।’

সাবেক ২১ অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আবারও একটি চিঠি লিখেছেন। ইমরান খানের সুচিকিৎসার দাবিতে তাঁরা আবেদন জানিয়েছেন। চিঠিতে নির্দিষ্ট কিছু দাবিও জানানো হয়েছে।
২৮ মিনিট আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৬’। প্রতিবছরের মতো এবারও এই ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।
২ ঘণ্টা আগে
ম্যাকাইতে বাংলাদেশের ইনিংস পরাজয় কেবল সময়ের ব্যাপার। ধ্বংসস্তূপের মাঝে স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন কেবল মুশফিকুর রহিম। ম্যাচের ফল অনেকটা লেখা হয়ে গিয়েছিল। শুধু ইনিংস পরাজয় এড়াতে পারে কি না, সেটাই ছিল দেখার। সেটা তো সম্ভব হয়নি। এমনকি মুশফিক বারবার বোলারদের ব্যাটিংয়ের সুযোগ দিচ্ছিলেন।
২ ঘণ্টা আগে