পেশাদার ফুটবলের বাইরে যে এনগোলো কান্তে আছেন তা নয়। সৌদি ক্লাব আল ইত্তিহাদে খেলছেন তিনি। তবে ফ্রান্সের জার্সিতে সবশেষ তিনি খেলেছেন ২০২২ সালের জুনে। ২০২৪ ইউরো দিয়ে দুই বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন কান্তে।
ফ্রান্স ২৫ সদস্যের ইউরো দল ফ্রান্স ঘোষণা করেছে গত রাতে। চোটে পড়ায় একসময় অনিয়মিত হয়ে পড়েন কান্তে। ইউরোপের চেলসি ছেড়ে পাড়ি জমান সুদূর সৌদি আরবে। ইউরো দলে কান্তের ফেরা নিয়ে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ফ্রেঞ্চ টিভিতে বলেন, ‘সে পূর্ণ মৌসুম খেলেছে। যদিও সে ইউরোপে ছিল না। কারণ সে বর্তমানে সৌদি আরবে আছে। সে পূর্ণ ফিটনেসে ফিরেছে। তার যে অভিজ্ঞতা, তাতে আমি সন্তুষ্ট যে এনগোলো কান্তেকে নিয়ে ফ্রান্স আরও শক্তিশালী হবে।’ কান্তের সঙ্গে মাঝমাঠের আক্রমণে থাকছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা ও অরেলিয়েঁ চুয়ামেনি। আরও থাকছেন পিএসজির ১৮ বছর বয়সী ওয়ারেন জায়ের-এমেরি। যদিও তার স্কুল পরীক্ষা এখনো বাকি রয়েছে। দলে সুযোগ পেয়ে এমেরি বলেন, ‘তালিকায় থাকতে পেরে ভালো লাগছে। ফ্রান্সের জার্সিতে এটা অন্যতম সেরা এক প্রতিযোগিতামূলক ফুটবল। দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে গৌরবের। ফুটবলে মনোযোগী হতে আমাকে সেপ্টেম্বরে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে।’
ফ্রান্সের ইউরো দলে আছেন তিন গোলরক্ষক। এসি মিলানের মাইক মাইগনানের সঙ্গে থাকছেন আলফোনসে আরিওলা ও ব্রাইস সাম্বা। আরিওলা ও সাম্বা খেলেন ওয়েস্ট হাম ও লাসের জার্সিতে। আক্রমণভাগের সাত ফুটবলারের চার জনই পিএসজির। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, রান্দাল কোলো মুয়ানি—তাঁরা পিএসজির জার্সিতে প্রতিনিধিত্ব করছেন। রক্ষণভাগে থাকছেন ফার্লান্দ মেন্দি, বেঞ্জামিন প্যাভার্ডের মতো তারকারা।
এবারের ইউরোতে ‘ডি’ গ্রুপে ফ্রান্স খেলবে অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও পোল্যান্ডের বিপক্ষে। ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে ফরাসিরা। ২১ ও ২৫ জুন ডাচ ও পোলিশদের মুখোমুখি হবে ফ্রান্স।
ফ্রান্সের ২০২৪ ইউরো দল
গোলরক্ষক: আলফনসে আরিওলা (ওয়েস্ট হাম), মাইক মাইগনান (এসি মিলান), ব্রাইস সামবা (লাঁস)
রক্ষণভাগ: জোনাথন ক্লস (মার্শেই), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), উইলিয়াম সালিবা (আর্সেনাল), জুলস কুন্দে (বার্সেলোনা), থিও হার্নান্দেজ (এসি মিলান), ফারলান্দ মেন্দি (রিয়াল মাদ্রিদ), বেঞ্জামিন প্যাভার্ড (বায়ার্ন মিউনিখ), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ)
মাঝমাঠ: এনগোলো কান্তে (আল ইত্তিহাদ), এদোয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), আদ্রিয়েন র্যাবিয়ট (জুভেন্টাস), আঁতোয়ান গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ), অরেলিয়েঁ চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), ওয়ারেন জায়ের–এমিরি (পিএসজি), ইউসুফ ফোফানা (মোনাকো)
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), ব্রাডলি বারকোলা (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), মার্কাস থুরাম, রান্দাল কোলো মুয়ানি (পিএসজি), অলিভিয়ের জিরু (এসি মিলান)

আইএল টি-টোয়েন্টির নিলামে ৪০০-এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। যাঁদের মধ্যে আছেন ১০ বাংলাদেশি। তাসকিন আহমেদ, নাহিদ রানা, রিশাদ হোসেনদের মতো তারকাদের ভিত্তিমূল্য কোটি টাকার কাছাকাছি।
৬ ঘণ্টা আগে
কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
৭ ঘণ্টা আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
৮ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
৯ ঘণ্টা আগে