
পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। পাকিস্তানে হতে যাওয়া সে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাদিয়া ইসলাম। সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন নিশিতা আক্তার নিশি। টুর্নামেন্ট শুরু হবে ২ অক্টোবর। প্রথম দিনই পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। লিগ পর্বে তিন দলই একে অপরের মুখোমুখি হবে তিনবার করে।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে সিরিজের সব ম্যাচ। স্থানীয় সময় সকাল ১০টায় খেলা শুরু হবে, বাংলাদেশে তখন ঘড়িতে বাজবে সকাল ১১টা। লিগ পর্বের লড়াই শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর।
ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: সাদিয়া ইসলাম (অধিনায়ক), মাইমুনা নাহের, অচেনা জান্নাত ইমান্তা, বিবি আয়েশা, অরিত্রি নির্জনা মণ্ডল, সাদিয়া আক্তার, শিরিনা খাতুন, ফানিহা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি (সহ-অধিনায়ক), তিথি দাস অপর্ণা, আফরিন মিম, ফারজানা, অদ্রিতা নওশিন, শ্রাবণী শীল, জান্নাতুল ফেরদৌসি, ইয়াসমিম মেধা।

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। কাল শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী পরশু। প্রতিপক্ষ মালয়েশিয়া, যারা র্যাঙ্কিংয়ে (১৩৬) এগিয়ে এবং সাম্প্রতিক সময়ে ফুটবলে বেশ উন্নতি করেছে। তবে প্রতিপক্ষের শক্তি কিংবা র্যাঙ্কিং নিয়ে ভাবতে রাজি নন হামজা চৌধুরী। তাঁর বার্তা পর
৪০ মিনিট আগে
মোহাম্মদ সাইফউদ্দিনের চোটে কপাল খুলল আলিস আল ইসলামের। পেস বোলিং অলরাউন্ডারের বদলি হিসেবে এশিয়ান গেমসের দলে ডাক পেয়েছেন এই রহস্য স্পিনার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম—গত কয়েক বছর ধরে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের তালিকাটা লম্বা হচ্ছে। শুধু তা-ই নয়, কখনো কখনো আগের ফ্র্যাঞ্চাইজি তাঁদের রেখে দিচ্ছে। বাংলাদেশি ক্রিকেটারদের ফেসবুকে ছবি পোস্ট করলেই সেখানে অনেক প্রত
৪ ঘণ্টা আগে
জিন্নাতের হাত ধরেই দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে পদকের খরা কাটাল বাংলাদেশের। এর আগে এশিয়াডের ব্যক্তিগত ইভেন্টে ১৯৮৬ সালে ব্রোঞ্জ জিতেছিলেন মোশাররফ হোসেন
৫ ঘণ্টা আগে