হ্যাটট্রিক জয়ের সুযোগ ছিল ফরচুন বরিশালের। তবে সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি তারা। ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ রানে হেরেছে তামিম ইকবালের দল।
শেষ ওভারে জয়ের জন্য ২৯ রান প্রয়োজন ছিল বরিশালের। এমন সমীকরণ মেলানোর রেকর্ড অনেক রয়েছে ক্রিকেটে। তবে আজ মিরপুরে সমীকরণটা মেলাতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন। আল আমিনের শেষ ৬ বলে ১২ রান নিতে পেরেছেন এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা বাংলাদেশি অলরাউন্ডার।
লক্ষ্য তাড়া ব্যাটিংয়ে নেমে বরিশালের হয়ে দেখে শুনে ইনিংস শুরু করেন তামিম ইকবাল ও মোহাম্মদ শেহজাদ। কিন্তু দলীয় ২৮ রানে পাকিস্তানি ব্যাটার শেহজাদ (১৬) আউট হলে ম্যাচের মোড় ঘুরে যায়। ১ রানের ব্যবধানে আরও দুই উইকেট হারিয়ে বসে বরিশাল। ডাক মেরে আউট হন দুই ব্যাটার সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ।
সেই ধাক্কা পরে আর সামলে উঠতে পারেনি বরিশাল। নিয়মিত উইকেট হারিয়ে ৮ উইকেটে ১২৯ রান করতে পারে তারা। এক প্রান্ত আগলে রেখে অবশ্য দলকে জয়ের আশা দেখাচ্ছিলেন অধিনায়ক তামিম। তবে ৪৯ রানে আউট হলে তা আর হয় না। এতে করে এবারের বিপিএলে বাঁহাতি ব্যাটারের প্রথম ফিফটিও পাওয়া হয়নি। ৪৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ২ ছক্কায়।
চট্টগ্রামকে ১৬ রানের জয়টা মূলত এনে দিয়েছেন শহীদুল ইসলাম। ১৪ তম ওভার পর্যন্ত ম্যাচে ছিল বরিশাল। তবে ১৫ তম ওভার করতে এসে তামিমের উইকেটসহ মেডেন ওভার নেন তিনি। আবার ১২ বলে ৩৬ রান যখন বরিশালের প্রয়োজন তখন ৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ শেষ করে দেন বাংলাদেশি পেসার। ১৩ রানে ৩ উইকেট নিয়ে চট্টগ্রামের সেরা বোলারও তিনি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে টম ব্রুসের ফিফটিতে ১৪৫ রান করে চট্টগ্রাম। তবে ঢাকার ফিরতি পর্বের ম্যাচে আজ দারুণ শুরু করেছিল চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতে ৩৯ রান যোগ করে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জশ ব্রাউন। ব্যক্তিগত ১০ রানে তানজিদকে আউট করে জুটি ভাঙেন সাইফউদ্দিন।
এবারের বিপিএলে সাইফউদ্দিনের প্রথম ম্যাচ হলেও বিপিএলে অভিষেক ম্যাচ ৩৮ রান করেছেন চট্টগ্রামের ব্যাটার ব্রাউন। তাইজুলের বলে বোল্ড হওয়ার আগে অবশ্য ১ চারের বিপরীতে ৪ ছক্কা মেরেছেন তিনি। বিগব্যাশের ইতিহাসে দ্রুততম দ্বিতীয় সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ান ব্যাটার।
ব্রাউনের বিদায়ের পর খেই হারিয়ে বসে চট্টগ্রাম। ৪ রানের ব্যবধানে আউট হন শাহাদাত হোসেন দীপু এবং নাজিবউল্লাহ জাদরান। তবে এক প্রান্ত আগলে রেখে চট্টগ্রামকে লড়াইয়ের রান এনে দেন টম ব্রুস। টুর্নামেন্টে দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার। তাঁর অপরাজিত ৫০ রানের ইনিংসে ৫ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম। ৪০ বলের ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ২ ছক্কায়। ৩১ রানে ২ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ ইমরান।

আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন লিওনেল স্কালোনি। দায়িত্বে থাকুন কিংবা না থাকুন, দলকে নিয়ে আবারও সাফল্যের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে আগের মতো শিরোপা জেতা যে সহজ হবে না, সেটিও স্বীকার করলেন তিনি।
২০ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে চেলসিতে নেওয়ার আগ্রহ ছিল ক্লাবটির সাবেক মালিক টড বোহেলির। তবে তাঁর সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান সে সময়ের কোচ টমাস টুখেল। পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার প্রস্তাবে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন জার্মান এই কোচ।
৪১ মিনিট আগে
সৌদি ক্লাব আল তারাজির বিপক্ষে ফিফা আদালতে জয় পেয়েছেন মিসরীয় কোচ তামের আবদেল কাদের সাঈদ। তাঁর বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি সুইস আইন অনুযায়ী প্রাপ্য সুদও পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ক্লাবটিকে আর্থিক জরিমানাও করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।
১ ঘণ্টা আগে
ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল দিয়েছেন জিনেদিন জিদান। এরপর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে। কিংবদন্তি ফুটবলারের দল ঘোষণাকে দিদিয়ের দেশম অধ্যায়ের পর এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে ফ্রান্সের সংবাদমাধ্যম।
১ ঘণ্টা আগে