রেকর্ড ভাঙা-গড়ার খেলা যেন জমে উঠেছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। গতকাল পাঞ্জাব কিংস-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচে হয়েছে একগাদা রেকর্ড।
মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা লক্ষ্ণৌ ২০ ওভারে ৫ উইকেটে করে ২৫৭ রান, আইপিএল ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ রান। এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান করেছিল বেঙ্গালুরু।
গতকাল ২৭ চার ও ১৪ ছক্কায় ৪১ বাউন্ডারি মেরেছিল লক্ষ্ণৌ, যা আইপিএল ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ বাউন্ডারি। ২০১৩ আইপিএলে ৪২ বাউন্ডারি মেরেছিল বেঙ্গালুরু। তাছাড়া গতকাল পাঞ্জাবের বিপক্ষে লক্ষ্ণৌর ৯ বোলার বোলিং করেছেন। আইপিএলে তা যৌথভাবে সর্বোচ্চ।
আইপিএলে দলীয় সর্বোচ্চ:
২৬৩ /৫: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া; ২০১৩
২৫৭ /৫: লক্ষ্ণৌ সুপার জায়ান্টস; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০২৩
২৪৮ /৩: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: গুজরাট লায়নস; ২০১৬
২৪৬ /৫: চেন্নাই সুপার কিংস; প্রতিপক্ষ: রাজস্থান রয়্যালস; ২০১০
২৪৫ /৬: কলকাতা নাইট রাইডার্স; প্রতিপক্ষ: কিংস ইলেভেন পাঞ্জাব; ২০১৮
এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি:
৪২ (২১ চার, ২১ ছক্কা) : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া; ২০১৩
৪১ (২৭ চার, ১৪ ছক্কা) : লক্ষ্ণৌ সুপার জায়ান্টস; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০২৩
৩৯ (২৪ চার, ১৫ ছক্কা) : কলকাতা নাইট রাইডার্স; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০১৮
৩৮ (৩০ চার, ৮ ছক্কা) : মুম্বাই ইন্ডিয়ান্স; প্রতিপক্ষ: সানরাইজার্স হায়দরাবাদ; ২০২১
আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ বোলার:
৯: লক্ষ্ণৌ সুপার জায়ান্টস; প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস; ২০২৩
৯: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; প্রতিপক্ষ: গুজরাট লায়নস; ২০১৬

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৭ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে