ইনিংসের শুরুতেই দৃশ্যপটে হাজির তিন ক্যারিবিয়ান। একজন বল নিলেন হাতে, আরেকজন ব্যাটিংয়ে, অন্যজনের ক্যাচ। কাইল মায়ার্সের করা ইনিংসের দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকানোর পর তৃতীয় বলেই থার্ডম্যান দিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানস ওপেনার সুনীল নারাইন। কিন্তু সেটি তালুবন্দী করতে পারেননি ওবেদ ম্যাককয়। ফরচুন বরিশালের ওয়েস্ট ইন্ডিজ তারকা সেই প্রায়শ্চিত্ত করলেন পঞ্চম বলে। গালিতে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচে ফেরান নারাইনকে (৫)।
শুরুর সেই ধাক্কাটা কাটাতে চেষ্টা করেছিলেন লিটন দাস (১৬) ও তাওহীদ হৃদয় (১৫)। পরের ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনকে তিন চারে কুমিল্লাকে ১৪ রান এনে দেন দুই বাংলাদেশি ব্যাটার। দুর্দান্ত শুরুর আভাস দিয়ে দুজনেই ফেরেন জেমস ফুলারের বলে। ৪২ রানে ৩ উইকেট হারিয়ে বসা কুমিল্লাকে টেনে তুলতে পারেননি মিডল অর্ডার ব্যাটার চার্লস জনসনও (১২)। স্বদেশি ম্যাককয়ের বলে বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে ক্যাচ দেন এই ওয়েস্ট ইন্ডিয়ান।
তার মধ্যে ‘মরার ওপর খাঁড়ার ঘাঁ’ হয়ে আসে মঈন আলীর (৩) রানআউট। সরাসরি থ্রোয়ে ইংলিশ অলরাউন্ডারকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ঠিকই রান জমা হতে থাকে স্কোরবোর্ডে। ১৩ ওভার শেষে কুমিল্লার রান দাঁড়ায় ৫ উইকেটে ৮২ রান। এরপর ষষ্ঠ উইকেটে জাকের আলী অনিকের (২০*) সঙ্গে মাহিদুল ইসলাম অংকন ২৯ বলে ৩৬ রানের জুটি গড়ার পথে দলকে পৌঁছে দেন শতরানের ঘরে। অবশ্য টি-টোয়েন্টি ভুলে দুজনে ব্যাট করেন ওয়ানডে মেজাজে।
সাইফউদ্দিনকে স্কুপ করতে গিয়ে বোল্ড হন মাহিদুল। ৩৫ বলে ২ চার ও ২ ছয়ে দলীয় সর্বোচ্চ ৩৮ রান করেন তিনি। মাহিদুলের বিদায়ের পরই শুরু হয় আন্দ্রে রাসেলের ঝড়। ইনিংসের ১৯ তম ওভারে ফুলারকে মারেন তিন ছয়। সেই ওভারে আসে ২১ রান। তবে সাইফউদ্দিনের করা শেষ ওভারে কোনো বাউন্ডারি মারতে মারতে পারেননি। রাসেলকে স্ট্রাইকে দেখেই হয়তো ভড়কে গিয়েছিলেন বরিশাল পেসার। ৩ ওয়াইড ও ১ নো বলে প্রথম বল হতেই দিয়ে দেন ৪ রান। তবে দুর্দান্তভাবে ফিরে এসে সাইফউদ্দিন দুর্দান্ত সব ডেলিভারিতে কুমিল্লাকে বেঁধে রাখেন ৬ উইকেটে ১৫৪ রানে। রাসেল ১৪ বলে ৪ ছয়ে করেন ২৭ রান। স্ট্রাইকরেট ১৯২.৮৫। তার মধ্যে এবারের বিপিএলের সবচেয়ে লম্বা ৯৮ মিটারের ছয়টি মেরেছেন কুমিল্লার ক্যারিবিয়ান অলরাউন্ডার।
এবার জিতলে টানা তিনটি বিপিএল শিরোপা ঘরে তুলবে কুমিল্লা। সেটি আটকিয়ে প্রথম শিরোপা জিততে বরিশালের দরকার ১৫৫ রান।

আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন লিওনেল স্কালোনি। দায়িত্বে থাকুন কিংবা না থাকুন, দলকে নিয়ে আবারও সাফল্যের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে আগের মতো শিরোপা জেতা যে সহজ হবে না, সেটিও স্বীকার করলেন তিনি।
১৮ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে চেলসিতে নেওয়ার আগ্রহ ছিল ক্লাবটির সাবেক মালিক টড বোহেলির। তবে তাঁর সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান সে সময়ের কোচ টমাস টুখেল। পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার প্রস্তাবে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন জার্মান এই কোচ।
৪০ মিনিট আগে
সৌদি ক্লাব আল তারাজির বিপক্ষে ফিফা আদালতে জয় পেয়েছেন মিসরীয় কোচ তামের আবদেল কাদের সাঈদ। তাঁর বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি সুইস আইন অনুযায়ী প্রাপ্য সুদও পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ক্লাবটিকে আর্থিক জরিমানাও করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।
১ ঘণ্টা আগে
ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল দিয়েছেন জিনেদিন জিদান। এরপর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে। কিংবদন্তি ফুটবলারের দল ঘোষণাকে দিদিয়ের দেশম অধ্যায়ের পর এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে ফ্রান্সের সংবাদমাধ্যম।
১ ঘণ্টা আগে