ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহ বাকি। এরপরেই ভারতে বসবে ক্রিকেটের সবচেয়ে বড় মহাযজ্ঞ। ফলে টুর্নামেন্ট শুরুর সময় যত ঘনিয়ে আসছে সব রকমের প্রস্তুতিও সেরে নিচ্ছে আইসিসি।
তারই ধারাবাহিকতায় আজ মুক্তি পেয়েছে বিশ্বকাপের থিম সং। ১৩ তম সংস্করণের থিম সংয়ের নাম হচ্ছে ‘দিল যশন বোলে’। বাংলায় যার অর্থ—হৃদয় উদ্যাপন করে। থিম সংয়ের প্রধান চরিত্র বলিউড সুপার স্টার রনবীর সিং।
৩ মিনিট ২১ সেকেন্ডের থিম সংয়ের ভিডিওটির চিত্রায়ণ করা হয়েছে একটি ট্রেনকে কেন্দ্র করে। শুরুটা হয় ট্রেন চালককে দিয়ে। এরপর অন্য এক বগি থেকে বিশ্বকাপের মূল বগিতে ঢুকে পড়েন রনবীর। ঢোকার সময় ইলেকট্রনিক বোর্ডে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ভেসে উঠে। এ ছাড়া বিভিন্ন ভাষায় খেলা সম্পর্কিত আরও শব্দও ভেসে উঠতে দেখা যায়। বগির ভেতরেই উইকেট সাজিয়ে ম্যাচ চলে। ব্যাটারের মারা বলের আঘাতে জানালার কাঁচ ভেঙে গেলে কিছুটা উদ্বিগ্ন দেখা যায় বগির ভেতরে থাকা সকলকে। পরে আম্পায়ার ছক্কা দিলে শুরু হয়ে যায় আবারও নাচ।
তার আগে মাইকিংয়ে ওয়ানডে বিশ্বকাপের ঘোষণা দেন রনবীর সিং। আর ট্রেনের ছাদে থিম সংয়ের সুরকার ও গায়ক প্রতীম সঙ্গীদের নিয়ে গাইতে থাকেন ‘দিল যশন বোলে’। থিম সংটি লিখেছেন শ্লোক লাল ও সাবেরি ভার্মা। ভারতীয়দের কাছে ক্রিকেট যে উৎসবের মতো তা এই থিম সংয়ে বোঝানা হয়েছে।
থিম সংয়ে অনেকের সঙ্গে আরেকজন নৃত্যশিল্পীকে দেখা গিয়েছে যিনি রনবীর সিংয়ের সঙ্গে নাচ করেছেন। তিনি হচ্ছেন ধনশ্রী ভার্মা। পেশায় নৃত্যশিল্পী ও মডেল হলেও তাঁর বিশেষ পরিচয় ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী। স্বামী ভারতের বিশ্বকাপ দলে না থাকলেও আইসিসির প্রকাশিত থিম সংয়ের মাধ্যমে টুর্নামেন্টে থাকছেন ধনশ্রী। ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ১৯ নভেম্বর।

কখনো জশ টাঙ, কখনো ওলি রবিনসন—হেডিংলিতে গতকাল পাকিস্তানের ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। উইকেটও নিয়েছেন সমানে সমান। দুই বোলারই পেয়েছেন পাঁচটি করে উইকেট। কিন্তু দুজনেই যখন সমান উইকেট পেয়েছেন, তাহলে বল নিয়ে উদযাপন করার উপায় কী? বলকে তাই দ্বিখণ্ডিত করে প্রত্যেকে যাঁর যাঁর অংশ নিয়ে গেছেন।
১০ মিনিট আগে
হেডিংলি টেস্টের প্রথম দিনেই এক রকম কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। ইংল্যান্ডের আগুনে বোলিংয়ে ১৭১ রানে পাকিস্তান গুটিয়ে গেছে। ইংলিশ এরপর ২ উইকেট হারালেও ২৫ ওভারে ১১২ রান করে ফেলেছে। নতুন টেস্ট অধিনায়ক জো রুট ৩৭ রানে অপরাজিত। জর্ডান কক্স ব্যাটিং করছেন ২৩ রানে। আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নামবে ই
৪৪ মিনিট আগে
দীর্ঘক্ষণ খেলা তো দূরে থাক, মাঠে নামাটাই এখন জামাল মুসিয়ালার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। চার দিনের ব্যবধানে দুইবার মাঠে হঠাৎ লুটিয়ে পড়েছেন। সতীর্থরাও আতঙ্কিত হয়ে পড়ছেন তাঁর এমন অবস্থা দেখে।
১ ঘণ্টা আগে
বাবার মৃত্যুর পর প্রথম গোল করে দুই হাত উঁচিয়ে আকাশপানে চেয়েছিলেন লিওনেল মেসি। তার গোলে মায়ামি এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। কিন্তু গল্পটা যে এখানেই শেষ নয়। অন্তিম মুহূর্তে এসে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার দেখলেন লাল কার্ড।
২ ঘণ্টা আগে