
৯-০-৩৫-৫
গতকালের ম্যাচে তাসকিন আহমেদের বোলিং ফিগার এতক্ষণে সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা! দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের মাঝপথে আইপিএলের সুযোগ আসে তাসকিনের সামনে। তবে সব দিক ভেবে দেশের হয়ে খেলাকেই শ্রেয় মনে করেন তিনি। এই মুহূর্তে তাঁকে যে বাংলাদেশের বড্ড বেশি দরকার, সেটি অজানা নয় তাসকিনের। সিরিজ জয়ের ম্যাচে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়ে সেটা আরেকবার স্পষ্ট করলেন এই পেসার।
সেঞ্চুরিয়নে গতকাল তাসকিন যখন ৫ উইকেটের উচ্ছ্বাসে ভাসছেন, ততক্ষণে তাঁর বদলি হিসেবে অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাইয়ের নাম ঘোষণা করে দিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তাতে অবশ্য তাসকিনের বয়েই গেছে! দক্ষিণ আফ্রিকায় বিদেশি পেসারদের ভুলতে বসা ৫ উইকেটের কথা মনে করিয়ে দিয়েছেন। ২০১২ সালে শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা সর্বশেষ প্রোটিয়া দুর্গে ৫ উইকেট নিয়েছিলেন।
ম্যাচজয়ী বোলিংয়ের সঙ্গে সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে সিরিজ-সেরার পুরস্কারও উঠেছে তাসকিনের হাতে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবালের কাছ থেকেও পেলেন বড়সড় অভিবাদন। আইপিএলের চেয়েও পুরস্কার দুটোর মূল্য অনেক বেশি জানিয়ে তামিম তাসকিনকে বলেছেন, ‘সে খুশি, দেশের জন্য খেলেছে। সে যখন পুরস্কার বিতরণীতে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেল, আমি ওকে বলেছি, “এটাই তোর আইপিএল। এটা আইপিএলের চেয়েও বড়।” সে আমার সঙ্গে একমত হয়েছে।’
দেশের হয়ে খেলার মতো কিছু নেই জানিয়ে সংবাদ সম্মেলনে তামিম আরও বলেন, ‘দেশের হয়ে খেলার মতো বড় কিছু নেই। কোনো কিছুই আপনাকে এর চেয়ে বেশি অনুপ্রেরণা জোগাতে পারবে না। তাসকিন আইপিএলে খেলার দারুণ একটা সুযোগ পেয়েছিল। সে তরুণ, ওর জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। আপনি সাধারণত এমন সুযোগ হারাতে চাইবেন না।’
নিজের পারফরম্যান্সে গর্বিত তাসকিন নিজেও। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছেন, ‘আমি খুব খুশি ও গর্ব অনুভব করছি। দক্ষিণ আফ্রিকায় আমরা প্রথম সিরিজ জিতলাম। এই প্রথম আমি আন্তর্জাতিক ক্যারিয়ারে ম্যান অব দ্য সিরিজ হলাম। আমি খুব গর্বিত ও খুশি।’
তাসকিন আহমেদ সম্পর্কিত পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে