দক্ষিণ আফ্রিকা সফর দুয়ারে কড়া নাড়ছে। আগামীকাল সকালেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার কথা তামিম ইকবাল-মুমিনুল হকদের। এর আগে আজ মিরপুরে অনুশীলনে ঘাম ঝরিয়েছে ক্রিকেটাররা। অনুশীলনের এক ফাঁকে সাংবাদিকদের সামনে কথা বলেছেন ওয়ানডে ও টেস্ট স্কোয়াডে থাকা তাসকিন আহমেদ। বোলিং নিয়ে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন।
৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে উত্থান-পতন সবই দেখেছেন তাসকিন। চোটে পড়ে দলের বাইরেও ছিলেন দীর্ঘ সময়। নিজেকে প্রমাণ করে আবারও ফিরেছেন। পরিণত তাসকিনের লক্ষ্য এখন অনেক দূরে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে তিনি বললেন, ‘ভালো খেলি বা খারাপ খেলি, নিজের প্রক্রিয়া ধরে রাখা গুরুত্বপূর্ণ। কারণ স্বপ্ন অনেক বড়। আমি বিশ্বের সেরা বোলার হতে চাই। এ জন্য সব সময় নিজের ফিটনেস ও বোলিংয়ে যাতে উন্নতি হয় সেদিকে মনোযোগ দিচ্ছি।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে উন্মুখ হয়ে আছেন তাসকিন। নিজের সেরাটা দিয়ে ম্যাচ জেতাতে অবদান রাখতে চান, ‘নিজের শক্তি-দক্ষতার মধ্যে থেকে সেরাটা দিতে চাই। খুব ইচ্ছা থাকবে যেন ম্যাচ জেতানোর পেছনে আমার অবদান থাকে।’ আর সেটি করতে বোলিংটা কীভাবে করতে হবে ভালোই জানেন ২৭ বছর বয়সী এই পেসার, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় স্পোর্টিং উইকেট পাওয়া যায়। এসব জায়গায় বোলার, ব্যাটার দুজনেরই ভালো করার সুযোগ থাকে। চ্যালেঞ্জও বেশি। ভালো জায়গায় বল না করলে রান হওয়ার সম্ভাবনাও থাকে। সুবিধাও আছে। একই সঙ্গে সেখানে খুব নিয়ন্ত্রিত বোলার হতে হবে।’
শুধু নিজের বোলিং নিয়ে নয়, দলের পেস বোলিং বিভাগ নিয়েই আশার কথা শুনিয়েছেন তাসকিন। গত এক-দেড় বছরে পেসারদের সাফল্যের কথা টেনে তিনি বলেন, ‘পেস বোলিং বিভাগটা ধীরে ধীরে উন্নতি করছে। সবাই ধারাবাহিক। আশা করছি, এটা ধরে রাখতে পারব। সামনে এশিয়া কাপ, টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ আছে। আমরা যদি সিরিজ ধরে ধরে নিজেদের উন্নতির ধারাটা বজায় রাখতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে।’
এদিকে নতুন বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে পেয়েও উচ্ছ্বসিত তাসকিন। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তির থেকে শিখতে চান সর্বোচ্চটা, ‘আমরা রোমাঞ্চিত কারণ ওনার (ডোনাল্ড) মতো একজন কিংবদন্তির অধীনে কোচিং করব। আমাদের দেশি কোচ বা বিদেশি কোচ বলেন, সবার তত্ত্ব প্রায় একই। কিন্তু এক একজনের অভিজ্ঞতা একেক রকম। আমরাও রোমাঞ্চিত যে ওনার মতো একজন কোচকে পাব। চেষ্টা করব তাঁর মতো কিংবদন্তির কাছ থেকে যতটা সম্ভব আদায় করে নিতে চেষ্টা করব।’

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩০ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে