অবিস্মরণীয় জয়ে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের ৯ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে তামিম ইকবালের দল।
বাংলাদেশের ইতিহাস গড়ার মূল রচয়িতা তাসকিন আহমেদ। পাঁচ উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তিনি। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে দীর্ঘদেহী ডানহাতি পেসারই হয়েছেন সিরিজসেরা।
দলের জয়ে বড় অবদান রাখতে পেরে গর্বিত তাসকিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২৭ বছর বয়সী ফাস্ট বোলার বলেছেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম সিরিজের সেরা খেলোয়াড় হলাম। তার চেয়েও বড় ব্যাপার দক্ষিণ আফ্রিকায় আমরা প্রথমবার সিরিজ জিতলাম। এই সব মিলিয়ে আমি ভীষণ খুশি ও গর্ব অনুভব করছি।’
বদলে যাওয়ার রহস্য জানাতে গিয়ে নিজের পরিশ্রম আর সতীর্থদের সমর্থনকে বড় করে দেখছেন তাসকিন, ‘আসলে গত দেড় বছর ধরে আমি অনেক পরিশ্রম করেছি, একই প্রক্রিয়া মেনে চলেছি। আজকেও একই রকম মানসিকতা নিয়ে খেলতে নেমেছি। সবকিছু ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছি ও সফল হয়েছি। প্রতি ম্যাচে অধিনায়ক (তামিম) সমর্থন জুগিয়েছে। আমাকে পরিষ্কার ও সাধারণ একটা দায়িত্ব দিয়েছে—গতি ও আক্রমণাত্মক মনোভাব দেখিয়ে উইকেট নেওয়ার চেষ্টা করা। আমি সেটাই অনুসরণ করেছি। আশা করি ভবিষ্যতেও ভালো করতে পারব।’
দেশের অধিকাংশ উইকেট নিচু ও মন্থর। এমন উইকেটে পেসারদের তেমন কিছুই করার থাকে না। তাসকিনকেও বেশির ভাগ সময় একাদশের বাইরে থাকতে হয়। তবে দক্ষিণ আফ্রিকার গতিময় ও বাউন্সি উইকেটে বোলিং বেশ উপভোগ করেছেন তাসকিন, ‘যখন এখানে খেলতে এসেছি, তখন থেকেই নিজের লেংথ নিয়ে কাজ করেছি। বেসিক ঠিক রেখে বোলিং করেছি। সত্যিই উপভোগ্য ছিল।’
সিরিজসেরা হয়ে আত্মবিশ্বাস বেড়েছে তাসকিনের। উইকেটের খিদেও বাড়াতে চাইছেন তিনি, ‘আমার এখনো শিখতে হবে ব্যাটিং বান্ধব ও মন্থর উইকেটে কীভাবে পাঁচ উইকেট নিতে হয়। এটাই আমার পরবর্তী লক্ষ্য।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে