
থিসিস পেপারের মতো দুটি বাঁধাই করা বই। গবেষণা নয়, বই দুটি আসলে তদন্ত প্রতিবেদন। বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ গতকাল ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি।
কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম, সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা আনুষ্ঠানিকভাবে আমিনুল ইসলাম বুলবুলের কাছে তদন্ত প্রতিবেদন তুলে দেন।
গত ৯ নভেম্বর বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়। প্রথমে জানানো হয়েছিল, কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে তদন্ত কমিটি। নানা প্রক্রিয়া শেষ করতে লেগে গেছে প্রায় দুই মাস।
৩১ জানুয়ারি তদন্ত শেষে গতকাল প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বিসিবি আজকালের মধ্যে প্রতিবেদনের চুম্বক অংশ সংবাদমাধ্যমকে জানিয়ে দেবে। তবে বোর্ডের একটি সূত্র জানায়, যেভাবে অভিযোগের ঢেউ উঠেছিল, তদন্তে সেটি কমই প্রমাণ হয়েছে। আর বেশির ভাগ ঘটনা ২০২১ সালের বলে বর্তমান বোর্ড সে সবের দায়ভার নেবে না। তবে যেসব অভিযোগের প্রমাণ মিলেছে, সেসব বিষয়ে পদক্ষেপ নিতে চায় বিসিবি।

প্রথমার্ধের জোড়া গোল বাতিলের ধাক্কা, এরপর গোল হজম করে পিছিয়ে পড়া—সব মিলিয়ে আইভরি কোস্টের বিপক্ষে চরম ব্যাকফুটে ছিল জার্মানি। তবে শেষ মুহূর্তের নাটকীয়তা আইভরি কোস্টের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে তারা। বদলি নামা ডেনিজ উন্দাভের জোড়া গোলে ২–১ ব্যবধানের জয়ে ইউলিয়ান নাগেলসমানের দল নিশ্চিত করেছে নকআউট পর্বে
২ ঘণ্টা আগে
ব্রাজিলের ৯ নম্বর জার্সিটার ওজনই আলাদা। রোনালদো নাজারিও এই জার্সি পরেই বিশ্ব মাতিয়েছেন, ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছেনও। তবে রোনালদো-পরবর্তী যুগে কেউই সেভাবে সেই জার্সির ভার সেভাবে বহন করতে পারেননি।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরুর আগে স্পেনকে অনেকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখেছেন। ইউরো ২০২৪ জয়ের পর লুইস দে লা ফুয়েন্তের দলটিকে ঘিরে প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নবাগত কেপ ভার্দের সঙ্গে স্পেন গোলশূন্য ড্র করায় সেই প্রত্যাশায় একটা ধাক্কা খেয়েছে।
৪ ঘণ্টা আগে
এরপর সুইডেন ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও ডাচদের রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি। অবশ্য খেলার শেষ দিকে নেদারল্যান্ডসের আক্রমণভাগের ধার আরও বেড়ে যায়। ম্যাচের ৮৯ মিনিটে সুইডেনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সেই সামারভিল। মেমফিস ডিপাইয়ের সঙ্গে চমৎকার পাস খেলে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর সুইডিশ গোলরক্ষককে ক
৫ ঘণ্টা আগে