
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি চলাকালীন চোট পেয়েছিলেন ঋষভ পন্ত। চোট কাটিয়ে উঠায় জাতীয় দলে ফেরাটা তাঁর জন্য ছিল কেবলমাত্র সময়ের অপেক্ষা। সে অপেক্ষা শেষ হয়েছে। এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পন্ত ফিরলেও এবারও উপেক্ষিত থেকে গেলেন মোহাম্মদ শামি।
ম্যানচেস্টার টেস্টে পায়ে চোট পান পন্ত। এই চোট তাঁকে এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ এবং চলমান অস্ট্রেলিয়া সিরিজ থেকে দূরে রাখে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে ৯০ রানের ইনিংস খেলেন পন্ত। সাড়ে তিন মাসের অপেক্ষা শেষে ফের জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় আছেন তিনি। এন জগদিশানের স্থলাভিষিক্ত করা হয়েছে পন্তকে।
রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন শামি। উত্তরখণ্ডের বিপক্ষে সাত উইকেট নেন এই ডানহাতি গতি তারকা। গুজরাটের বিপক্ষে তাঁর শিকার আট উইকেট। এরপরও শামিকে বিবেচনায় আনেননি নির্বাচকরা।
কলকাতার ইডেন গার্ডেন্স আগামী ১৪ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। শেষ টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। ভেন্যু গৌহাটির বারশাপাড়ার ক্রিকেট স্টেডিয়াম।
ভারতে টেস্ট দল: শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, দেবদূত পাড়িকল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, কুলদীপ সিং, আকাশ দীপ, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে