
লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের ক্রিকেট কোথায়, কখন হবে তা চূড়ান্ত হয়েছে কদিন আগেই। তবে গেমস ক্রিকেটকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন—পুরুষ ও নারী বিভাগে কোন ছয়টি দল, কিসের ভিত্তিতে অংশ নেবে? এ প্রশ্নের উত্তর খুঁজতেই আইসিসি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে কাজ করবে এই ওয়ার্কিং গ্রুপ।
স্বাগতিক হিসেবে ২০২৮ সালের অলিম্পিক গেমস ক্রিকেটে খেলবে যুক্তরাষ্ট্র। কিন্তু বাকি পাঁচটি দল কোন যোগ্যতায় গেমসে খেলবে, তা চূড়ান্ত করতেই এই ওয়ার্কিং গ্রুপ কাজ করবে। আলোচনায় কোনো কোনো বোর্ডের প্রতিনিধিরা র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই দল নির্বাচনকে সবচেয়ে সহজ ও বাস্তবসম্মত মনে করেছেন। আবার কেউ কেউ বাছাইপর্ব আয়োজনের প্রস্তাব দিয়েছেন। কিন্তু সময়স্বল্পতা এবং আইসিসির ভবিষ্যৎ ক্রিকেট সূচির (এফটিপি) সঙ্গে তা সাংঘর্ষিক হতে পারে। তাই সম্ভাব্য সব বিকল্পের কার্যকারিতা যাচাই করে দেখবে ওয়ার্কিং গ্রুপ। সিঙ্গাপুরে চলমান আইসিসির সভায় আজই চূড়ান্ত হতে পারে এই ওয়ার্কিং গ্রুপ।
দুই স্তরের টেস্ট কাঠামো নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও গতকাল আইসিসির সভায় প্রসঙ্গটি নিয়ে আলোচনা হয়নি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে ধারণা করা হচ্ছে, দ্বিস্তরের টেস্ট নিয়ে কাজ করবে ওয়ার্কিং গ্রুপ। তাদের সুপারিশের ভিত্তিতে দ্বিস্তরের টেস্ট চালু নিয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। একইভাবে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সংস্করণেও যদি কোনো পরিবর্তনের প্রয়োজনীতা বোধ করে ওয়ার্কিং কমিটি, তাহলে তারা সুপারিশ দিতে পারবে আইসিসিকে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে