
সীমান্তবর্তী আরগুন জেলায় তিন ক্রিকেটারের মৃত্যুকে কেন্দ্র করে পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। এক বিবৃবিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
বেশ কিছুদিন ধরেই সংঘাত চলছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে। এসিবির দাবি, সম্প্রতি পাকিস্তানের বিমান হামলায় আরগুনে বেশ কিছু বেসামরিক ব্যক্তি প্রাণ হারান। এই তালিকায় আছেন তিন ক্রিকেটার। তাঁদের নাম হারুন, কবির আগা ও সিবগাতুল্লাহ। তাঁরা সবাই শারানায় একটি প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফিরছিলেন। তিন ক্রিকেটারের মৃত্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেল।
নিহত হওয়া তিন ক্রিকেটারের ছবি পোস্ট করে শোক জানিয়েছে এসিবি। একই সঙ্গে এই হামলার নিন্দা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেটের শীর্ষ সংস্থা। এসিবি লিখেছে, ‘বিমান হামলায় তিনজন ক্রিকেটার নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁরা সবাই পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন। ম্যাচ শেষে ফেরার পথে হামলার শিকার হন তাঁরা। তাঁদের মৃত্যুতে এসিবি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে।
ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে এসিবি লিখেছে, এই হৃদয়বিদারক ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের মাটিতে আগামী মাসে এই ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল।
গত মাসে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে নিজেদের মাঠে একটি ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ আয়োজনের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত এই সংস্করণের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটি আয়োজন করতে চেয়েছিল তারা। কিন্তু এসিবি সরে দাঁড়ানোয় সিরিজটি অনিশ্চয়তার মুখে পড়ে গেল। তাই এখন আফগানিস্তানের বিকল্প চিন্তা করতে হবে পাকিস্তানকে।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা হলো আরও ৫ মিনিট।দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস তখন হয়তো মনে মনে অতিরিক্ত সময়ের কৌশল সাজাচ্ছিলেন। গ্যালারিতে থাকা হাজারো দর্শকও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন আরও ৩০ মিনিটের স্নায়ুচাপের জন্য। কিন্তু ফুটবল বিধাতার মনে তখন অন্য এক নাটকীয় চিত্রনাট্য লেখা।
১৪ মিনিট আগে
মুহূর্তটা কিছুতেই ভোলার নয়। ভোলা যাবে না। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে ডালাস মিক্সড জোন পেরিয়ে চলেই যাচ্ছিলেন এমিলিয়ানো মার্তিনেস। ‘দিবু (মার্তিনেসের ডাকনাম), বাংলাদেশ থেকে এসেছি’—পেছন থেকে ডাক দিতেই থামলেন। ‘ওহ্, বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি’, বলতে বলতে ফিরে এলেন প্রতিবেদকের কাছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ মানেই যেন ইউরোপ আর লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মঞ্চ, যেখানে এশিয়া আর আফ্রিকার দেশগুলো যেত শুধুই দু-একটা ‘অঘটন’ ঘটানোর স্বপ্ন নিয়ে। তবে ২০২৬ বিশ্বকাপ যেন পুরোনো সব চেনা হিসাব-নিকাশ ওলটপালট করে দিচ্ছে। কিন্তু এই পরিবর্তনের হাওয়া দুই মহাদেশে লেগেছে ভিন্ন সমান্তরালে।
২ ঘণ্টা আগে
কিন্তু শেষ দিকে ম্যাচ জমিয়ে তোলেন হর্ষিত রানা। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। হ্যারি টেক্টরের করা সেই নাটকীয় ওভারে ছিল ওয়াইড, নো-বল আর বাউন্ডারির ছড়াছড়ি। সমীকরণ যখন ২ বলে ৮ রান, তখন ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন হর্ষিত রানা। শেষ বলে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৭ রান, স্ট্রাইকে থাকা প্রিন্
৪ ঘণ্টা আগে