
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা পর্বের শুরুতেই ধাক্কা। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ঢাকা পর্বের প্রথম দিন মাঠে খেলা গড়ায়নি। তাতে বিপিএল থমকে যাওয়ার শঙ্কা জেগেছিল। সে শঙ্কা কাটতেও বেশি সময় লাগেনি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টানা তিন দিন মাঠে গড়িয়েছে ছয়টি ম্যাচ। শেষ হয়েছে বিপিএলের লিগ পর্বের খেলা।
রাউন্ড রবিন লিগে ২৯ ম্যাচ শেষে ফাইনালে ওঠার লড়াইয়ে আছে চার দল—রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস ও রংপুর রাইডার্স। তাদের মধ্যে এবার দুই ফাইনালিস্ট খুঁজে নেবে বিপিএল।
এলিমিনেটরে আজ বেলা ১টায় সিলেটের প্রতিপক্ষ রংপুর। এই ম্যাচে হেরে যাওয়া দলের টুর্নামেন্টে পথচলা থেমে যাবে। অন্যদিকে জয়ী দল ফাইনালে ওঠার জন্য আরও একটি সুযোগ পাবে। প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যা ৬টায় রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। জয়ী দল সরাসরি ফাইনালের টিকিট কাটবে। হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে।
বরাবরের মতো এবারের বিপিএলেও আলোচনায় লো স্কোরিং ম্যাচ। বেশির ভাগ ম্যাচেই ধুঁকতে দেখা গেছে ব্যাটারদের। একবারও ২০০ রানের ইনিংসের দেখা মেলেনি। দলগুলোর মধ্যে লড়াই দেখা গেছে খুব কম। বেশির ভাগ ম্যাচের ভবিষ্যৎ বোঝা গেছে শেষ হওয়ার বেশ আগেই। নিরুত্তাপ লড়াইয়ে বিরক্তির ছাপ ছিল দর্শকদের চোখেমুখে। টুর্নামেন্ট ব্যবস্থাপনাতেও লক্ষ করা গেছে অনিয়ম। বারবার একটাই প্রশ্ন এসেছে—বিপিএল জমছে কোথায়? টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে করতে হবে বলেই কি শুধু বিপিএল আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)? এত কিছুর পরও আশাবাদী দর্শকেরা। লিগ পর্বের ম্যাড়মেড়ে ম্যাচের চিত্র ছাপিয়ে প্লে-অফে রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় সবাই।
চট্টগ্রামের বিপক্ষে কোয়ালিফায়ারকে সামনে রেখে সংবাদ সম্মেলনে রাজশাহীর অলরাউন্ডার জিমি নিশাম বলেন, ‘দল হিসেবে যেভাবে খেলছি, তাতে আমরা বেশ আত্মবিশ্বাসী। অবশ্যই যেকোনো টুর্নামেন্টের শুরুতে প্রথম লক্ষ্য থাকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা। আমরা সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি এবং এর মাধ্যমে ফাইনালে ওঠার পথে একটা দ্বিতীয় সুযোগ পাওয়ার অধিকারও অর্জন করেছি, যদি প্রথম ম্যাচে হেরে যাই। আমাদের দল ভীষণ আত্মবিশ্বাসী (কোয়ালিফায়ারে জয় নিয়ে)। এটাও ঠিক, এটা একটা নতুন ম্যাচ। দুই দলই সমান অবস্থান থেকে শুরু করবে। ভালো পারফর্ম করতে হবে। আশা করছি, গত কয়েক ম্যাচে যে ফর্মটা ছিল, সেটা ধরে রাখতে পারব।’
এলিমিনেটরের আগে সিলেটের হয়ে কথা বলতে এসেছিলেন ইথান ব্রুকস। গতকাল এই ইংলিশ ক্রিকেটার সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের দল বেশ ইতিবাচক রয়েছে। সবাই ভালো ক্রিকেট খেলছে। এবার নকআউটের পালা। রংপুর বেশ শক্তিশালী একটা দল। তাদের হারাতে চাইলে আমাদের সেরাটা দিতে হবে, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। তবে উইকেট দ্রুত পড়ে গেলে স্মার্ট ক্রিকেট খেলাও জরুরি। সবাই খুব রোমাঞ্চিত এই ম্যাচ নিয়ে। আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে। আর মাত্র তিনটি ম্যাচ। একটি ম্যাচ ভাবলে অবশ্য হচ্ছে না। আমরা প্রতিটি মুহূর্তে নিজেদের সেরাটা দিতে চাই।’

মিরপুরে পরশু বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে স্রেফ উড়ে গেছে পাকিস্তান। দুই ইনিংস মিলে সেদিন এক ইনিংসের সমানও খেলা হয়নি। বাজে হারে সিরিজ শুরু করা পাকিস্তানের কাছে সিরিজের বাকি দুই ম্যাচ ‘বাঁচা-মরা’র লড়াই। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তান কতটা ভয়ংকর, সেটাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ।
১৩ মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে গত পরশু মিরপুরে প্রথম ওয়ানডেতে বিস্ফোরক এক জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকেরা। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে এবারও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কায় এক নারী হোটেলকর্মীর সঙ্গে বাজে আচরণের অভিযোগ ওঠে পাকিস্তানি পেসার সালমান মির্জার বিরুদ্ধে। পাকিস্তানি এক সংবাদমাধ্যমে এমন খবর প্রচারিত হয়েছিল। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। এমনকি সেই সংবাদমাধ্যম ও সাংবাদিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেস
২ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। মিরপুরে শেরেবাংলায় পরশু ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। একই মাঠে আজ বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
৩ ঘণ্টা আগে