
নতুন বছরের শুরুতে এমন ঘটনা ঘটবে, সেটা হয়তো মোস্তাফিজুর রহমান কল্পনাও করতে পারেননি। নিলাম থেকে রেকর্ড দামে কেনার ২০ দিনের মধ্যেই তাঁর নাম ছেঁটে ফেলল কলকাতা নাইট রাইডার্স। এভাবে মোস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর তোপ দেগেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ।
২০২৬ আইপিএল সামনে রেখে নিলামের সংক্ষিপ্ত তালিকায় মোস্তাফিজসহ সাত বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল। মোস্তাফিজকে নিলাম থেকে নিয়ে তারপর বাদ দেওয়ায় বিসিসিআইকে রীতিমতো ধুয়ে দিয়েছেন কীর্তি। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) ভারতের সাবেক ক্রিকেটার বলেন, ‘নিলামের পুলটা কে তৈরি করেছে? তালিকাটা তো বিসিসিআইয়েরই তৈরি করা। সেখানে সাত বাংলাদেশি ক্রিকেটার ছিল। কলকাতা সেখান থেকে নিয়েছে মোস্তাফিজকে। শাহরুখ খান তো নিলামে থেকে নাম (মোস্তাফিজের নাম) ডাকেননি। তাদের (কলকাতা) বোলিং লাইনআপ কম শক্তিশালী ছিল বলেই মোস্তাফিজকে উঠিয়েছে। আইপিএলে ৯০ ম্যাচে ৯৬ উইকেট (৬০ ম্যাচে ৬৫ উইকেট) ৮.১৩ ইকোনমি; সবই পড়েছি আমি। আমার তো মাথায় আসছে না তারা কী করল।’
কয়েক দিন ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ তুলে ধরা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভারতীয়রা। এই ইস্যুতে মোস্তাফিজকে নিলাম থেকে নেওয়ায় কলকাতা কর্তৃপক্ষের প্রতি তোপ দেগেছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। এই ঘটনায় শেষ পর্যন্ত মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা। বাংলাদেশ-ভারত রাজনৈতিক সম্পর্কের শীতলতা যখন চলছে, তখন কেন তাঁকে (মোস্তাফিজ) নেওয়া হলো, সেটা বুঝতে পারছেন না কীর্তি। পিটিআইকে কীর্তি গতকাল বলেন, ‘প্রথম কথা, বাংলাদেশের সঙ্গে যেহেতু সম্পর্ক ভালো না, তাহলে তার নাম কেন দেওয়া হলো (নিলামের তালিকায়)? নিলাম থেকে একবার যখন তোলা হলো, তারাই (বিসিসিআই) বাদ দিত। কলকাতা কেন তাকে বাদ দিল? বাদ দিয়ে আপনিই বলছেন, তাকে (মোস্তাফিজ) বাদ দিয়ে অন্য কাউকে নেন। আজব ব্যাপার।’
গত বছরের এপ্রিলে পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক উত্তপ্ত। সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে দুই দলের ক্রিকেটারদের করমর্দন না করাসহ অনেক বিতর্কিত ঘটনা ঘটেছে। মোস্তাফিজ ইস্যুতে কথা বলতে গিয়ে অপারেশন সিঁদুরের কথাও উল্লেখ করেছেন কীর্তি, ‘অপারেশন সিঁদুর হলো। সেখানে (এশিয়া কাপে) পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারত হাত মেলায়নি। সেখানেও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। অনুরাগ ঠাকুর ও জয় শাহ দুবাইয়ে শহীদ আফ্রিদির সঙ্গে বসে খেলা দেখেছেন, যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছিল। এই শহীদ আফ্রিদি যখনই সুযোগ পান, কাশ্মীর-কাশ্মীরি ও ভারতকে নিয়ে আগুন ঢেলে দেন। তাঁর সঙ্গে বসে খেলা দেখাটা এখন তাহলে সঠিক! এটা তো হতে পারে না।’
আবুধাবিতে গত বছরের ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২ কোটি ৩৪ লাখ টাকা। রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজের নাম ছেঁটে ফেলল কলকাতা। তাতে বাংলাদেশের বাঁহাতি পেসারের বিকল্প ক্রিকেটার নেওয়ার সুযোগ পেল কলকাতা।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৮ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১২ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১২ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১৪ ঘণ্টা আগে