ঢাকা: করোনা আতঙ্কে কাল বন্ধ হয়ে গেছে আইপিএল। আইপিএল বন্ধ হয়ে গেলেও দ্রুত দেশে ফিরতে পারবেন না বিদেশি খেলোয়াড়রা। ভারত থেকে নিজ নিজ দেশে ফিরতে সবাইকে যেতে হবে কঠিন নিয়মনীতির মধ্য দিয়ে। এর মধ্যে সবচেয়ে কঠোর অবস্থানে আছে অস্ট্রেলিয়া সরকার। খেলোয়াড়দের দেশে ফেরাতে কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন ।
অ্যাডাম জাম্পা-অ্যান্ড্রু টাইরা ভয়াবহতা আঁচ করতে পেরে আগেই আইপিএল ছেড়ে গেছেন। স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারসহ এখনো অনেকেই আটকে আছেন ভারতে। করোনা আতঙ্কে আগামী ১৫মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এর মধ্যে প্রধানমন্ত্রী স্কট মরিসন জারি করেছেন নতুন নিয়ম। এই মুহূর্তে দেশের বাইরে থেকে কোনোভাবে দেশে ডুকে পড়লে গুনতে হবে বিপুল অঙ্কের জরিমানাসহ পাঁচ বছরের জেল। করোনার তৃতীয় ঢেউ যেন অস্ট্রেলিয়ায় আছড়ে পড়তে না পারে এবং দেশের মানুষকে নিরাপদে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী।
অস্টেলিয়ান সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন মাইকেল স্ল্যাটার। আইপিএলে ধারাভাষ্য দিতে আসা স্ল্যাটার দেশে ফিরতে না পেরে এই মুহূর্তে আছেন মালদ্বীপে। টুইটারে প্রধানমন্ত্রী স্কট মরিসনকে তিনি লিখেছেন, ‘এই সিদ্ধান্ত অত্যন্ত অবমাননাকর। আপনার সাহস কী করে হয় অস্ট্রেলীয় নাগরিকদের এভাবে তাচ্ছিল্য করার!’ যদিও স্ল্যাটারের এমন কথাবার্তাকে ভিত্তিহীন বলছেন মরিসন।
খেলোয়াড়দের দেশে ফেরা নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের এসব জটিলতার বিষয়ে অবগত আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেছেন, ‘এটা ঠিক যে অস্ট্রেলিয়া খেলোয়াড়দের দেশে ফেরার সমস্যা অন্যদের চেয়ে বেশি। আমরা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ রাখছি। পাশাপাশি সব দেশের সরকারের সঙ্গে কেন্দ্র সরকার ও বিসিসিআই যোগাযোগ রেখে চলেছে। এত বিদেশিদের ভিসা থেকে শুরু করে প্রতিটি দেশের নিয়মমাফিক বিমানের ব্যবস্থা করতে কিছুদিন সময় লাগবেই। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে সবার দেশে ফেরার ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারব।’
প্যাটেল আরও যোগ করেছেন, ‘অস্ট্রেলিয়ার খেলোয়াড় ও বাকিদের দেশে ফেরানোর জন্য তাদের ক্রিকেট বোর্ড খুবই উদ্বিগ্ন। সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। যদি ১৫ মের পর ওরা দেশের ফেরার অনুমতি পায় তাহলে সেটাই মানতে হবে। তত দিন পর্যন্ত তাঁদের দেখশোনার দায়িত্ব নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি নেবে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে