আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন জস বাটলার। আদিল রশিদ ও শাহিন শাহ আফ্রিদিকে টপকে এই পুরষ্কার জিতলেন বাটলার।
গত ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তানকে হারিয়ে বাটলারের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। যা ইংলিশদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬৯ গড় ও ১৫২.২০ স্ট্রাইক রেটে ২০৭ রান করেছিলেন ইংলিশ এই ব্যাটার। দুটো ফিফটিও করেছিলেন এই সংস্করণে। আর ২ ওয়ানডে খেলে ১৫ গড়ে করেছিলেন ৩০ রান।
মাস সেরা নির্বাচিত হওয়ার পর বাটলার বলেন, ‘নভেম্বর সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার জন্য যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ক্রিকেটে আমার সেরা মাস এটি। বিশ্বচ্যাম্পিয়ন হতে একঝাঁক ক্রিকেটারকে নেতৃত্ব দেওয়া আসলেই বিশেষ কিছু।’
আদিল রশিদ ও শাহিন শাহ আফ্রিদি-এই দুই বোলারও টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলেছেন। দুজনেই খেলেছেন ৪টি করে ম্যাচ। ২২.৭৫ গড় এবং ৫.৬৯ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছিলেন রশিদ। আর শাহিন ৭.৩০ গড় এবং ৫.৫৪ গড়ে নিয়েছিলেন ১০ উইকেট।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৪ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৮ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১০ ঘণ্টা আগে