
৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাদমান ইসলাম জানিয়েছেন, তিনটা উইকেট বেশি পড়েছে তাদের। তবে কাল মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের কাছ থেকে ভালো একটা জুটির প্রত্যাশা এই ওপেনারের। সাদমান বললেন, ‘আমাদের খেলা যেরকম আমরা ভালোর দিকে ছিলাম। আমার কাছে মনে হয় তিনটা উইকেট বেশি পড়ে গেছে। যদি ওই উইকেটগুলো না পড়তো আমরা ১০০-এর বেশি লিডে থাকতাম। ইনশা-আল্লাহ কাল দেখা যাক কি হয়।’
মিরাজ-তাইজুলের জুটি বড় হলে ১০০ রানের বেশি লিড পাওয়ার আশা সাদমানের, ‘আশা করি আমাদের যে মিরাজ আর তাইজুল ভাই আছে, অবশ্যই যদি ওরা ভালো একটা জুটি দেয়, যাতে ১০০ প্লাস লিড হয়, আমাদের জন্য ভালো হবে। তো ওরা দুজনই ভালো ব্যাটিং করে। আশা করি ওদের থেকে যদি একটা জুটি হয়, অবশ্যই ওটা আমাদের খুব ভালোর দিকে নিয়ে যাবে। কালকের দিনটা বলা যাচ্ছে না, উইকেটটা কেমন হয়। আমাদের বোলারটা যদি ভালো বোলিং করে খুব ভালো কামব্যাক করব ইনশা আল্লাহ।’
২০২১ সালের পর টেস্ট সেঞ্চুরি পেয়েছেন সাদমান। এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে যোগ করেন ১১৮ রান। খেলেছেন ১৮১ বলে ১২০ রানের দুর্দান্ত এক ইনিংস। নিজের সেঞ্চুরি প্রসঙ্গে সাদমান বলেন, ‘অবশ্যই রানের জন্য খেলাটা। আমার সব সময় ইচ্ছে থাকে বড় রান করার। তো এখানেও ইচ্ছে ছিল সুযোগ এলে বড় স্কোর করার। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করেছি যতটুকু দলের জন্য দিতে পারি।’

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন বি
১ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে