অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়রথ থামল আবাহনীর। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর জয়রথ থামিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রোমাঞ্চকর ম্যাচে শেখ জামালের কাছে ৪ উইকেটে হেরেছে আবাহনী।
এই হারেও শীর্ষেই আছে আবাহনী। আবাহনী-শেখ জামাল দুই দলেরই পয়েন্ট এখন ১৬। হারে জয়ের পথে কাটা পড়ল আবাহনীর। তবু মোসাদ্দেক হোসেন সৈকতের দল এখনো পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে। রানরেটে এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী।
আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ২৫০ রানে থামে আবাহনীর ইনিংস। শীর্ষ দুই দলের মতো একটা শীতল লড়াই চলছিল আবাহনীর দুই ওপেনারের মধ্যেও। শীর্ষ দুই রান সংগ্রাহক যে এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাঈম। আজ বিজয়কে ছাড়িয়ে গেছেন নাঈম। গতকাল প্রথমবার বাংলাদেশ দলে ডাক পাওয়া শেখ জামালের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে ১৫ রানে ফেরান বিজয়।
নাঈম খেলেছেন ৪৬ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস। ৯ ম্যাচে এক সেঞ্চুরি ও ৭ ফিফটিতে ৬৪০ রান তাঁর। সমান ম্যাচে বিজয়ের ৬১৫ রান। তিন নম্বরে ব্যাটিং করা জাকের আলী অনিক করেছেন ১১৯ বলে ৭৯ রান। এই দুই ফিফটিতে চ্যালেঞ্জিং স্কোর পায় আবাহনী। শেখ জামালের হয়ে ৯ ওভারে ৬৯ রান দিয়ে মৃত্যুঞ্জয় শিকার করেছেন ২ উইকেট। বাঁহাতি স্পিনার আরিফ আহমেদ নিয়েছেন ৩টি এবং পেসার ইবাদত হোসেনের শিকার ২ উইকেট।
তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও শেষ ওভারে গিয়ে ম্যাচ জিতেছে শেখ জামাল। তাওহীদ হৃদয়ের ৭২ ও তাইবুর রহমানের ৬৩ রানের ইনিংসের সৌজন্যে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শেখ জামাল।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪১ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে