Ajker Patrika

৪০০ করেই থামল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৫: ৫০
৪০০ করেই থামল বাংলাদেশ
সেঞ্চুরির পর লিটন দাসের উদযাপন। ছবি: ক্রিকইনফো

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশ খেলতে পারল মাত্র ১৬ ওভার ২ বল। আগের দিনের ৩২৭/৬ স্কোর নিয়ে ব্যাটিংয়ে নেমে অলআউট হওয়ার আগে বাকি চার উইকেটে সফরকারী দল তুলতে পারে ৭৩ রান। অর্থাৎ প্রথম ইনিংসে ৪০০ ছুঁয়েই অলআউট হয়েছে বাংলাদেশ।

২২ রানে ৩ উইকেট গায়েব–এমন দুঃস্বপ্নের শুরুর পর অবশ্য ভাবা যায়নি এই ইনিংসে ৪০০ ছুঁতে পারবে বাংলাদেশ। কিন্তু সেটি সম্ভব হয়েছে দুই সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরির কারণে। ষষ্ঠ উইকেটে ২০৬ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন তাঁরা। আগের দিনই সেঞ্চুরি করেছিলেন হৃদয়। আর আজ সেঞ্চুরি করলেন লিটন।

মার্কো ইয়ানসেনকে দারুণ এক পুলে সীমানাছাড়া করে রানের তিন অঙ্ক ছোঁন লিটন। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির পর অবশ্য ইনিংসটিকে খুব বেশি বড় করতে পারেননি তিনি। ১২০ রান করে আউট হয়ে যান তিনি। লিটনের বিদায়ের পর তাসকিন করেন ১৭ রান। ১ রানে অপরাজিত থাকেন ইবাদত হোসেন। বল হাতে সবচেয়ে সফল কাগিসো রাবাদা, নিয়েছেন ৫ উইকেট। ৪ উইকেট নিয়েছেন ড্যান পিটারসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত