
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সম্মাননাসূচক সদস্যপদ পেয়েছেন তামিম ইকবাল। দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার আজ লর্ডসে উপস্থিত হয়ে গ্রহণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। তিনিসহ পাঁচ ক্রিকেটার ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থার সদস্যপদ পেয়েছেন।
এমসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজীবন সম্মাননাপ্রাপ্ত পাঁচ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। তাঁরা হলেন তামিম, সুজি বেটস, সোফি ডিভাইন, মেল জোনস এবং চেতেশ্বর পূজারা। প্রত্যেকেই আজ লর্ডস থেকে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ গ্রহণ করেন।
তামিম গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও সবশেষ বাংলাদেশের জার্সিতে খেলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫ হাজারের বেশি রান করেছেন। এই লর্ডসেই ২০১০ সালে ঝোড়ো সেঞ্চুরির পর তাঁর বাঁধভাঙা উদযাপনের দৃশ্য দর্শকদের মনে এখনো টাটকা। এ বছরের ৬ জুন তিনি বিসিবির সর্বকনিষ্ঠ সভাপতি হয়েছেন।
নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার বেটস ও ডিভাইন আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ তারা আজ লর্ডসে উপস্থিত হয়ে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ গ্রহণ করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মেল জোন্সও।
২০ বছর আগে সুজি বেটসের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে ১০ হাজারেরও বেশি রান করেছেন। ২০১৬ সালে তিনি আইসিসি নারী ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার এবং উইজডেনের বিশ্বের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হন। ডিভাইনেরও অভিষেক একই সময়ে। দুজনই সবশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন।
দুই বছর পর ইংল্যান্ডে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড নেমেছে শিরোপা ধরে রাখার অভিযানে। এবার বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বেটস ও ডিভাইন। আর অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার মেল জোনস ৫ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলেছেন। দুটি নারী বিশ্বকাপ এবং দুইবার অ্যাশেজ জেতেন।
খেলোয়াড়ি জীবনের পাশাপাশি মাঠের বাইরেও ক্রিকেটে জোনস অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মানসূচক আজীবন সদস্যপদ প্রদান করা হয়েছে। অবসরের পর তিনি সফল ধারাভাষ্যকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
নারীদের খেলাধুলায় সুযোগ সৃষ্টি এবং তাঁদের অগ্রগতিতে জোনস দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এর উজ্জ্বল উদাহরণ দেখা যায় গত বছর। তখন ড. ক্যাথরিন অর্ডওয়ে এবং এমা স্ট্যাপলসের সঙ্গে মিলে তিনি আফগানিস্তানের নারী ক্রিকেট দলকে দেশ ছেড়ে নিরাপদে অস্ট্রেলিয়ায় আশ্রয় নিতে সহায়তা করেন। এই উদ্যোগের জন্য ২০২৫ সালে তাঁরা (ড. ক্যাথরিন, স্ট্যাপলস, জোনস) এমসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন।
পূজারা ২০১০ থেকে ২০২৩ পর্যন্ত ১০৩ টেস্ট ও ৫ ওয়ানডে খেলেছেন। টেস্ট ও ওয়ানডেতে তাঁর রান ৭১৯৫ ও ৫১। টেস্টে ১৯ সেঞ্চুরি ও ৩৫ ফিফটি করেছেন তিনি। পূজারাও বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে পরিচিত মুখ।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
৮ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
৯ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
৯ ঘণ্টা আগে