চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের পুরোনো ছন্দ ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শুধু পুরোনো ছন্দই ফিরে পাননি, আইপিএলে পঞ্চম দলের হয়ে খেলতে নেমে টুর্নামেন্টে নিজের ক্যারিয়ার সেরা বোলিংও করেছেন বাংলাদেশি পেসার।
এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। এই ৪ উইকেট নেওয়ার পথে আইপিএলে উইকেটের ফিফটিও স্পর্শ করেছেন তিনি। ৪৯ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা এখন ৫১ টি।
নিজের ক্যারিয়ার সেরা বোলিং করে শুরুতেই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছিলেন মোস্তাফিজ। তাঁর আগুনে বোলিংয়ে একটা সময় প্রতিপক্ষের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৭৮ রান। তবে সেখান থেকেই দলকে ঘুরে দাঁড় করান অনজু রাওয়াত ও দীনেশ কার্তিক।
ষষ্ঠ উইকেটে ৯৫ রানের জুটি গড়ে দলকে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ এনে দিয়েছেন রাওয়াত-কার্তিক। তবে একটা আক্ষেপ থেকে গেছে রাওয়াতের। ২ রানের জন্য ফিফটি করতে পারেননি তিনি। শেষ বলে আউট হওয়ার আগে ২৫ বলে তাঁর ৪৮ রানের ইনিংসটি রান আউটে কাটা পড়ে। অন্যদিকে ২৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন কার্তিক।
তার আগে ইনিংসের পঞ্চম ওভারে বোলিং করতে এসে জোড়া উইকেট পান মোস্তাফিজ। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে ফাফ ডু প্লেসিসকে ৩৫ রানে ফেরানোর পর রজত পাতিদারকে রানের খাতা খোলার আগেই উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ বানান ফিজ। বিরতি দিয়ে নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও জোড়া ধাক্কা মোস্তাফিজের। এবার ফিরিয়েছেন কোহলি-ক্যামেরন গ্রিনকে। ইনিংসের ১২ তম ওভারের দ্বিতীয় বলে ২১ রান করা কোহলিকে ফেরান রাচিন রবিন্দ্রর ক্যাচ বানিয়ে। তবে রবিন্দ্রর ক্যাচ নেওয়ার আগে অজিঙ্কা রাহানে কোহলির ক্যাচ তালুবন্দি করেছিলেন। তবে বাউন্ডারি লাইন স্পর্শ করার আগে রবিন্দ্রর দিকে বল ছুঁড়েন মারেন ভারতীয় ব্যাটার। চতুর্থ বলে ১৮ রান করা গ্রিনকে বোল্ড করেন তিনি।
আগের সেরা বোলিংটা করেছিলেন আইপিএলে নিজের প্রথম আসরে। ২০১৬ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

এবারও আইপিএল, পিএসএল চলছে একই সঙ্গে। পিএসএল ছেড়ে তাই কয়েক জন ক্রিকেটারের আইপিএলে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে। তাঁদেরই একজন ব্লেসিং মুজারাবানি। জিম্বাবুয়ের এই পেসারের বিরুদ্ধে তাই কড়া পদক্ষেপ নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। এবার তিনি মুখ খুলেছেন।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেড নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন লোলিত মোদি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা দাবি করেছেন, আগামী তিন বছরের মধ্যেই বন্ধ হয়ে যাবে এই টুর্নামেন্ট। এবার মোদির মন্তব্যের পাল্টা জবাব দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন
২ ঘণ্টা আগে
একই সঙ্গে বাংলাদেশের দুটি ম্যাচ হবে কাল। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের ছেলেদের দল। আর রাজশাহীতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। এর আগে বিভিন্ন ম্যাচ হলেও প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে।
৩ ঘণ্টা আগে
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মোহাম্মদ রিজওয়ানের। বিগ ব্যাশ লিগেও ছিলেন না ছন্দে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাঁর দল রাওয়ালপিন্ডিজ যেমন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে, তিনিও রান করতে ভুলে গেছেন। টি-টোয়েন্টিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে যখন চলছে নানা আলাপ-আলোচনা, তখন বোমা ফাটিয়েছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটা
৩ ঘণ্টা আগে