বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের ‘২৩’ নম্বর জার্সি পরে ক্যান্ডির বুকে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ছবি দেওয়ার পর এই ব্যাটার রিং ছাড়া বক্সিংয়ে মাতলেন আরেক আমেরিকান কিংবদন্তি দ্য হিটম্যান খ্যাত টমাস হার্নসের মতো।
এশিয়া কাপ খেলতে পরশু শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল। লঙ্কায় যাওয়ার পর গতকাল পর্যন্ত কোনো অনুশীলন সেশন ছিল না বাংলাদেশ দলের। জিম সেশনের পাশাপাশি ছিল ফটোশুট। দলের অন্য সদস্যদের পরে তাড়াহুড়ো করে ইভেন্টে পৌঁছান অধিনায়ক সাকিব। পৌঁছেই কিছু সময়ের জন্য সাকিব হয়ে গেলেন বক্সার। বিশ্বসেরা অলরাউন্ডার রিংয়ের ঘুষির পাশাপাশি দুহাত মুষ্টি করে পোজ দিলেন উইকেট শিকারের আইকনিক সেলিব্রেশন। আর মুশফিক তো যেন সত্যিই রিংয়ে নেমেছিলেন।
রিং ছাড়া বক্সিংয়ে শুধু মুশফি-সাকিবই নন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হাসান শান্ত, শরিফুল ইসলামরাও মাতলেন। প্রতিপক্ষ না থাকলেও হিট করার দৃশ্য ছিল পেশাদার বক্সারদের মতোই।
ফটোশুটে দুহাত মুষ্টিবদ্ধ করে নাসুম আহমেদের চক্কর ছিল জাদুকরের কোনো খেলার মতো। মোস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়ও দিয়েছেন পোজ। ফটোশুটের দৃশ্যে অবশ্য এটা বোঝা যাচ্ছে, লড়াইয়ে নামার আগে খেলোয়াড়দের মানসিকতাও বেশ সতেজ। আজ শ্রীলঙ্কায় প্রথম অনুশীলন সেশন করবে বাংলাদেশ দল।
অফিশিয়াল ফটোশুটে বিপক্ষ দলগুলোকে যেন হুঁশিয়ারি দিয়ে রাখলেন সাকিব-মুশফিকরা। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। পাল্লেকেলে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো নামা হবে তাদের। এর আগে ২০১৩ সালে একমাত্র ওয়ানডেতে কুমার সাঙ্গাকারা-তিলকরত্নে দিলশানদের হারিয়েছিল ৩ উইকেটে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তেমন কোনো চমক নেই। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। এ ছাড়া বাদ পড়েছেন অমিত হাসান। এই দুই পরিবর্তনের চেয়ে বেশি আলোচনায় এসেছে ট্রাভেলিং রিজার্ভের তালিকা।
৩৫ মিনিট আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সার-ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করার কৌশলটা নাহিদ রানার ভালোই জানা। দুর্দান্ত বোলিংয়ে ওয়াকার ইউনিস-ইয়ান বিশপদের মতো ক্রিকেট বিশেষজ্ঞদেরও প্রশংসা কুড়িয়েছেন রানা। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও বাংলাদেশের গতি
১ ঘণ্টা আগে
এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন পরিচিত ক্রিকেটাররাই। তাঁদের সঙ্গে যাচ্ছেন আরও তিন ক্রিকেটার।
২ ঘণ্টা আগে