ছেলেদের ক্রিকেটে যেমনই হোক, মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা আশানুরূপ নয়। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজই খুইয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবু পাকিস্তানকে টপকে গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কারা আছে আগের অবস্থানেই।
ক্রিকেটের বার্ষিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ছেলেদের টেস্ট দল ও মেয়েদের ওয়ানডে দলের র্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, দুই জায়গাতেই অস্ট্রেলিয়া শীর্ষস্থান ধরে রেখেছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা। মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সাত ও আট নম্বরে থাকা বাংলাদেশ ও পাকিস্তানের রেটিং পয়েন্ট ৭৩ ও ৭২।
১৬৩ রেটিং পয়েন্ট নিয়ে মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। দুই থেকে ছয় নম্বর পর্যন্ত স্থানও অপরিবর্তিত। দুইয়ে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১২৪। তিন, চার, পাঁচ ও ছয়ে থাকা ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ১২৬, ১০০, ৯৩ ও ৮৯। এদিকে গত তিন বছরে আট ওয়ানডে খেলার শর্ত পূরণ করতে না পেরে থাইল্যান্ড ও নেদারল্যান্ডস আপাতত র্যাঙ্কিং থেকে ছিটকে গেছে। র্যাঙ্কিং ফিরে পেতে থাইল্যান্ডকে আরও এক ওয়ানডে এবং নেদারল্যান্ডসকে আরও দুই ওয়ানডে খেলতে হবে।
ছেলেদের টেস্ট র্যাঙ্কিংয়ে ১৩১ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১৯। সেরা দশে চারটি জায়গা অদলবদল হয়েছে। এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে ভারত। তাতে এক ধাপ পিছিয়ে চারে নেমে গেছে। আর শ্রীলঙ্কাকে টপকে ছয় নম্বরে উঠে এসেছে পাকিস্তান। তিন ও চারে থাকা ভারত ও ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১০৪ ও ১০২। ছয় ও সাত নম্বরে থাকা পাকিস্তান ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৮৯ ও ৮৬। ১০১ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই পাঁচে নিউজিল্যান্ড।
আট, নয় ও দশে অবস্থান করা ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের রেটিং পয়েন্ট ৬৮, ৬৭ ও ২৫। ১২ ও ০ রেটিং নিয়ে ১১ ও ১২ নম্বরে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা সমস্ত ম্যাচকে ১০০ শতাংশ হিসেব করা হয়। তার আগের দুই বছরের ফলকে ৫০ শতাংশ হিসেব করা হয়। এই সময়ের হিসেব করলে সবচেয়ে বেশি ৭ টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। যদিও গত বছর লর্ডসে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরেছে অজিরা। বাংলাদেশ চার টেস্ট খেলে দুটিতে জিতেছে এবং একটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে।
২০২৫ সালের জুন-আগস্টে ভারত-ইংল্যান্ড অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ২-২ সমতায় ড্র হয়। ইংলিশরা এরপর অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে অ্যাশেজ হেরেছে। ভারতও নিজেদের মাঠে গত নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে। আর ২০২৫ সালের মে মাস থেকে হিসেব করলে বাংলাদেশ ও পাকিস্তান নারী ক্রিকেট দল দুটি করে ওয়ানডে জিতেছে। গত বছর নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।
আগামী সপ্তাহেও বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদ করবে আইসিসি। ৫ মে ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টিতে নতুন র্যাঙ্কিং জানানো হবে। ৭ মে ছেলেদের হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিং ঘোষণা করবে ক্রিকেটের অভিভাবক সংস্থা।

দেখতে দেখতে শেষভাগে চলে এসেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি হয়ে গেছে। আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। তবে শেষ টি-টোয়েন্টির দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।
২৪ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান হওয়ার পরই যে দুটি সংবাদ সম্মেলন করেছিলেন তামিম ইকবাল, কোনো প্রশ্ন নেননি। গতকাল সংবাদ সম্মেলনের শুরুতে নিজেই সে প্রসঙ্গ তুললেন। শুরুতে নিজেদের কিছু উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরলেন তামিম।
২ ঘণ্টা আগে
মহান মে দিবস আজ। মেহনতি শ্রমিকদের প্রতি সম্মান জানাতেই প্রত্যেক বছর ১ মে পালন করা হয় মে দিবস। বিশেষ এই দিনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছে।
২ ঘণ্টা আগে
কাঁধের গুরুতর চোটের কারণে অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মিচেল স্যান্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে দেশে ফিরে স্ক্যান করানোর পর তাঁর বাঁ কাঁধে ‘গ্রেড থ্রি এসিএল’ ইনজুরি ধরা পড়ে।
৩ ঘণ্টা আগে