প্রথমবারের মতো আইসিসির কোনো বিশ্বকাপে সুযোগ পেয়েছে উগান্ডা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকান দলটি পড়েছে ‘সি’ গ্রুপে। তাদের বাকি চার প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
জুনে ২০ দলের যুক্তরাষ্ট্র-উইন্ডিজ বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যে দল দিয়েছে ১২ দল। গত রাতে দল ঘোষণা করেছে উগান্ডাও। সেটিও অভিনব কায়দায়। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি ভিডিও পোস্ট করেছে নিজেদের ফেসবুক পেজে।
সেখানে দেখা যায়, উগান্ডার একজন কর্মজীবী নাগরিক দৈনন্দিন কাজের জন্য মোটরবাইকে করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আর তাঁকে কর্মজীবী সেসব লোক একটি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের কার্ড দিচ্ছেন। সেই কার্ডের এক পিঠে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। অপর পিঠে উগান্ডার কোন কোন ক্রিকেটার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তাঁর ছবি, নাম, জার্সি নম্বর।
কখনো মুদি দোকানে কখনো রাস্তার কোনো খাবারের দোকানে—এভাবেই সেই কর্মজীবী ব্যক্তি সারা দিনে জেনে জান উগান্ডার ১৫ সদস্যের বিশ্বকাপ দল। গত বছর আফ্রিকা বাছাইপর্বে যে ১৭ সদস্যের দল ছিল তাদের, সেখানে পাঁচ পরিবর্তন নিয়ে বিশ্বকাপ দল দিয়েছে উগান্ডা। দলটির নেতৃত্বে আছেন ব্রায়ান মাসাবা। তাঁর সহকারী রিয়াজাত আলী শাহ। দলে আছেন ৪৩ বছর বয়সী স্পিনার ফ্রাঙ্ক এনসুবুগাও।
উগান্ডা বিশ্বকাপ দল: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), রিয়াজাত আলি শাহ (সহঅধিনায়ক), কেনেথ ওয়াইসওয়া, দিনেশ নাকরানি, ফ্রাঙ্ক এনসুবুগা, রোনাক প্যাটেল, রজার মুকাসা, কসমস কাইউটা, বিলাল হুসেন, ফ্রেড আচেলাম, রবিনসন ওবুইয়া, সাইমন সেসাজি, হেনরি সেনিয়ান্ডো, আলপেশ রামজানি, জুমা মিয়াজি।
রিজার্ভ: রোনাল্ড লুটায়া, ইনোসেন্ট মুয়াবেজ।

এবারের আইপিএলে এমনিতেই তথৈবচ অবস্থা কলকাতা নাইট রাইডার্সের। দশ দলের মধ্যে একেবারে পয়েন্ট টেবিলের তলানিতে। আজ লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিল কলকাতা।
৩ ঘণ্টা আগে
প্রায় ৫০ বছরের অপেক্ষা ফুরোল কুমিল্লার। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ৪৯ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা।
৪ ঘণ্টা আগে
ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতেও সিরিজটা নিজেদের করে নিতে পারেনি নিউজিল্যান্ড। প্রত্যাবর্তনের গল্প লিখে হ্যাটট্রিক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার সাদা বলের আরেক সংস্করণ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের আশা, এবার জমজমাট লড়াই হবে।
৫ ঘণ্টা আগে
নিউজিল্যান্ড সিরিজ শেষেই লাল বলের ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। চমক রেখে এবার দল দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৫ ঘণ্টা আগে