আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে গুজরাট টাইটান্স-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। ম্যাচের প্রথম ইনিংসেই রেকর্ড গড়লেন লকি ফারগুসন। ২০২৩ আইপিএলের সর্বোচ্চ গতির বোলিংয়ের রেকর্ড কিউই এই পেসারের।
টস জিতে আজ প্রথমে ব্যাটিং নিয়েছে গুজরাট। ইনিংসের চতুর্থ ওভার বোলিং করতে আসেন ফারগুসন। ওভারের দ্বিতীয় বল করেছেন ঘণ্টায় ১৫৪.১ কিলোমিটার গতিতে। এই বলে শুভমান গিল ডিপ পয়েন্টে ঠেলে দিয়ে ১ রান নিয়েছেন।
গতির ঝড়ে ফারগুসন পেছনে ফেলেছেন উমরান মালিককে। মালিক এবারের আইপিএলে বোলিং করেছেন ঘণ্টায় ১৫২.১ কিলোমিটার গতিতে।
২০২৩ আইপিএলে সর্বোচ্চ গতির সেরা ১০ বোলিং:
লকি ফারগুসন (কলকাতা নাইট রাইডার্স)-১৫৪.১ কিমি/ঘণ্টা
উমরান মালিক (সানরাইজার্স হায়দরাবাদ)-১৫২.১ কিমি/ঘণ্টা
মার্ক উড (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস)-১৫১.২ কিমি/ঘণ্টা
এনরিখ নরকীয়া (রাজস্থান রয়্যালস)-১৪৮.৮ কিমি/ঘণ্টা
কেএম আসিফ (দিল্লি ক্যাপিটালস) -১৪৮.৫ কিমি/ঘণ্টা
আলজারি জোসেফ (গুজরাট টাইটান্স) -১৪৮.৩ কিমি/ঘণ্টা
মোহাম্মদ সিরাজ (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)-১৪৭.৮ কিমি/ঘণ্টা
তুষার দেশপান্ডে (চেন্নাই সুপার কিংস)-১৪৬.১ কিমি/ঘণ্টা
খলিল আহমেদ (দিল্লি ক্যাপিটালস) -১৪৫.৪ কিমি/ঘণ্টা
জোফরা আর্চার (মুম্বাই ইন্ডিয়ান্স)-১৪৫.২ কিমি/ঘণ্টা

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে