
দুঃসময়ে ইংল্যান্ডের অধিনায়কত্বের সমাধান কে হবেন? জস বাটলার সাদা বলের দায়িত্ব ছাড়ার পর থেকেই এ আলোচনা। তবে প্রশ্নটা এখনো ঘুরপাকের মধ্যেই আছে। হ্যারি ব্রুক, বেন স্টোকস, না জো রুট। দলের সেরা ব্যাটার রুট প্রস্তাব পাওয়ার আগেই স্পষ্ট জানালেন, নতুন করে ইংল্যান্ডের অধিনায়ক হতে আগ্রহী নন তিনি।
টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ব্রুককে পাওয়া প্রায় নিশ্চিত! তবে গত মাসে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক রব কি টেস্ট অধিনায়ক বেন স্টোকসের দায়িত্ব বাড়িয়ে সাদা দলের অধিনায়ক করার পরামর্শও দেন। স্টোকস যেহেতু ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই সংস্করণে আর খেলেননি। ইসিবির চিন্তায় এখন ওয়ানডের নেতৃত্ব। বুঝে-শুনে এই সংস্করণে দায়িত্ব দিতে চায় তারা। সে আলোচনায়ও ব্রুক-স্টোকসই।
সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ান মরগানও স্টোকসকে অধিনায়ক করার পক্ষে মত দিয়েছেন। তবে দেশটির আরেক সাবেক অধিনায়ক মাইকেল ভনের ভিন্নমত, স্টোকসকে সাদা বলে অধিনায়ক বানানোর সিদ্ধান্ত হবে ‘অযৌক্তিক’ ও ‘স্বার্থপর’। ভনের ভাষায়, ‘এটা পুরোপুরি অযৌক্তিক ভাবনা, বেন স্টোকস আবার সাদা বলের ক্রিকেট খেলতে যাচ্ছেন। ইংল্যান্ডের হয়ে শুধু খেলতে নামলেই নয়, অনুশীলনেও ও (স্টোকস) নিজের সবটা উজাড় করে দেয়। একদিক থেকে চিন্তা করলে আমার মনে হয়, ওকে বিবেচনা করলে এটা কিছুটা স্বার্থপর সিদ্ধান্ত হবে। কারণ, ও বেন স্টোকস, ও হ্যাঁ-ই বলবে। ইংল্যান্ড ওকে যা-ই করতে বলবে, ও সেটাই করবে। (ফিরতে রাজি হবে কি না) ওকে জিজ্ঞেস করারই দরকার নেই। ওকে ওর মতো থাকতে দিন।’
স্টোকস দলের প্রয়োজনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে আবারও অবসর ভেঙে ফিরেছিলেন। দলের সেরা পারফরমারও ছিলেন এই অলরাউন্ডার। ফিট থাকলে হয়তো পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফিতেও দেখা যেত। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন স্টোকস। এতেই সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। স্টোকসের চোটেই যত চিন্তা ভনের। লাল বলে সামনে ভারত ও মর্যাদার অ্যাশেজ সিরিজ ইংল্যান্ডের; পাশাপাশি অনেকগুলো ওয়ানডে সিরিজ।
বাড়তি দায়িত্বের কারণে অ্যাশেজ পুনরুদ্ধারের মিশনে কোনো কারণে স্টোকসকে না পাওয়া গেলে সেটার মূল্য দিতে হবে ইংল্যান্ডকে। ভন বললেন, ‘ওর হাতে অ্যাশেজের মুকুটটা পুনরায় দেখতে দিন। এটা শুধু এবারের ভারত সিরিজ বা অ্যাশেজের ব্যাপার নয়। আমি ওকে ২০২৭ সালের হোম অ্যাশেজেও দলের নেতৃত্বে দেখতে চাই। আমি চাই, ও ইংল্যান্ডকে একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে যাবে। ওর ওপর সাদা-বলের বোঝা কেন চাপিয়ে দেওয়া হবে? এটা শুধু চাপের বিষয় নয়। কারণ, ও অন্যদের চেয়ে বেশি চাপ নিতে পারে। কিন্তু ওকে ওর শরীরের খেয়াল রাখতে দিন।’ স্টোকস না হলে কে তাহলে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক!

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে