
বাংলাদেশ হারলেও সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিফটি তুলে নেন তানজিদ হাসান তামিম। আজও অর্ধশতকের দেখা পেয়েছেন। এর আগে এ সংস্করণে হাজারতম রানের মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি ব্যাটার। তাও আবার রেকর্ড গড়ে।
৯৬৭ রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমেছিলেন তামিম। খ্যারি পিয়েরের করা ইনিংসের দশম ওভারের চতুর্থ বলে চার মেরে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম এক হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। চার অঙ্কের ঘরে যেতে তাঁর লাগল ৪২ ইনিংস। আগের রেকর্ডটি ছিল তাওহীদ হৃদয়ের দখলে। টি-টোয়েন্টিতে এক হাজার রান করতে ৪৫ ইনিংস ব্যাট করেছিলেন এই মিডলঅর্ডার।
রেকর্ড গড়ে টি-টোয়েন্টিতে হাজারতম রানের মাইলফলক স্পর্শ করার দিনে শুরুতেই দুবার জীবন পান তামিম। ফিফটির পরও ক্যাচ দিয়ে বেঁচে যান তিনি।
টি-টোয়েন্টিতে দ্রুততম এক হাজার রান করা বাংলাদেশি ব্যাটারদের তালিকায় তিনে আছেন তামিম ইকবাল খান। ৪৯ ইনিংস ব্যাট করেছেন সাবেক অধিনায়ক। চারে থাকা লিটন দাসের লেগেছে ৫১ ইনিংস। সমান ইনিংস ব্যাট করে এ সংস্করণে এক হাজার রানের দেখা পান সাকিব আল হাসান।
একনজরে টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন যাঁরা
নাম ইনিংস
তানজিদ হাসান তামিম ৪২
তাওহীদ হৃদয় ৪৫
তামিম ইকবাল ৪৯
লিটন দাস ৫১
সাকিব আল হাসান ৫১

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে