
ছয় মাস পরে ফুটবল বিশ্বকাপ শুরু হলেও এখনই টের পাওয়া যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ। এরই মধ্যে ১৫ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। ২৩তম ফুটবল বিশ্বকাপ দেখতে ২০০-এর বেশি দেশের ভক্ত-সমর্থকেরা আবেদন করেছেন।
ফিফা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিদে জানিয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের চাহিদার কথা। দ্বৈবচয়ন ড্র টিকিটিং ধাপে অর্ধেক সময় পার হওয়ার আগেই হয়েছে নতুন রেকর্ড। ক্রেডিট কার্ড নম্বরের ভিত্তিতে যাচাইবাছাই করার পর জানা গেছে, ২০২৬ বিশ্বকাপের টিকিটের চাহিদা প্রাপ্যতার চেয়ে ৩০ গুণেরও বেশি। ১৯৩০ সাল থেকে এখন পর্যন্ত ২২ বিশ্বকাপের ৯৬৪ ম্যাচে যে পরিমাণ দর্শক মাঠে বসে খেলা উপভোগ করেছেন, সেই সংখ্যার চেয়েও ২০২৬ বিশ্বকাপে আবেদনকৃত টিকিটের সংখ্যা ৩.৪ গুণ বেশি।
২০২৫ সালের ১১ ডিসেম্বর শুরু হয়েছিল র্যান্ডম সিলেকশন টিকিটিংয়ের প্রথম ধাপ। ১৮ দিনের মধ্যে ১৫ কোটিরও বেশি আবেদন জমা পড়ায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ আগেরবারের সব কিছু ছাড়িয়ে যাবে বলে মনে করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ইনফান্তিনো বলেন, ‘২০২৬ ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন। মাত্র প্রথম ১৫ দিনেই ১৫ কোটির বেশি টিকিটের আবেদন এসেছে। তাতে করে এই আসরে ৩০ গুণ বেশি ওভারসাবস্ক্রাইবড হয়েছে। ২০০–এর বেশি দেশের সমর্থকদের আগ্রহ দেখেই বোঝা যাচ্ছে।’
দ্বৈবচয়ন ড্র টিকিটিংয়ের ধাপটি ২০২৬ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে। সমর্থকেরা ড্র–তে অংশ নিতে এবং বিস্তারিত তথ্য জানতে ফিফা ডট কম টিকিটস সাইটে যেতে পারেন। এই ধাপ শেষ হওয়ার পর আরেক ড্র অনুষ্ঠিত হবে, যেখানে সবাই সমান সুযোগ পাবেন। যাঁদের নাম আসবে না, তাঁরা পরবর্তী বিক্রয় ধাপগুলোতে অতিরিক্ত টিকিট ছাড়ার সময় আবার আবেদন করার সুযোগ থাকবে।
এই বিক্রয় ধাপজুড়ে টিকিটের দাম অপরিবর্তিত থাকবে। ফাইনালসহ সব ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৬০ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭৩৪২ টাকা। যাদের আগে থেকেই আইডি রয়েছে, তারা সেই আইডি ব্যবহার করে লগইন করে দ্বৈবচয়ন ড্রতে অংশ নিতে পারবেন। যাঁদের ফিফা আইডি নেই, তাদের ফিফা ডট কম টিকিটসে অ্যাকাউন্ট খুলতে হবে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো এই বিশ্বকাপেই অংশ নিচ্ছে ৪৮ দল। মার্কিন মুলুকে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বলে আশা ইনফান্তিনোর, ‘ভক্ত-সমর্থকদের এমন সাড়া প্রমাণ করে বিশ্বজুড়ে ফুটবলের কী জনপ্রিয়তা রয়েছে।’ ২০২৬ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি ৬১ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ৪০৩ কোটি টাকা।গ্রুপ পর্বে বাদ পড়া দলগুলো পাবে ১১০ কোটি টাকা।

২০২৬ ফুটবল বিশ্বকাপের দুই মাসও বাকি নেই। কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি মিলছে না। ইরান কি আদৌ বিশ্বকাপে খেলবে—গত দেড় মাস ধরে এই অনিশ্চয়তা কাজ করছে। বরাবরের মতো ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবারও শুনিয়েছেন আশার বাণী।
২৯ মিনিট আগে
ইউরোপীয় ফুটবলে রেফারিংকে প্রশ্নবিদ্ধ করা এখন বেশ স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। বার্সেলোনার রাফিনিয়া পরশু রাতে রেফারিদের কাঠগড়ায় তুলেছেন। গত রাতে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বিদায় নেওয়ার পর রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছে। শিষ্যকে লাল কার্ড দেখিয়ে ম্যাচটা পুরোপুরি শেষ করে দিয়েছেন বলে অভিযোগ রিয়াল
১ ঘণ্টা আগে
২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ চলে এসেছে এখন শেষ পর্যায়ে। ৩৬ দলের টুর্নামেন্ট এখন নেমে এসেছে চার দলে। গত রাতে ঠিক হয়েছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের লাইনআপ।
১ ঘণ্টা আগে
চরম বাজে সময় পার করছে কলকাতা নাইট রাইডার্স। ৫ ম্যাচ খেলে ফেললেও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনো জয়ের মুখ দেখা হয়নি আজিঙ্কা রাহানের দলের। একের পর এক হারে কলকাতা যখন বিপর্যস্ত, তখন দলটির ভুল ধরিয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ
১৩ ঘণ্টা আগে