বোলারের কাছ থেকে প্রশংসা পাওয়া, একজন ব্যাটারের জন্য এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! আর সেটি যদি হয় ওয়াসিম আকরামের মতো কিংবদন্তি পেসারের! পাকিস্তানের সাবেক অধিনায়ক এবার প্রশংসায় ভাসালেন ভারতীয় ব্যাটার শুবমান গিলকে।
সাম্প্রতিক সময়ে ক্রিকেটের তিন ফরম্যাটে তো বটে, সদ্য সমাপ্ত আইপিএলেও ব্যাট হাতে বোলারদের তুলোধুনো করেছেন গিল। ভারতীয় ওপেনারের এমন ধারাবাহিক ব্যাটিংয়ে মুগ্ধ আকরাম। পাকিস্তানি কিংবদন্তি ব্যান্ডওয়াগনে এসে গিলের ব্যাটিংয়ে ব্যাপারে বলতে গিয়ে ফিরে গেলেন নিজের ফেলে আসা সময়ে।
এমন অনেকে আছেন, এখনই গিলকে শচীন ও বিরাট কোহলির সঙ্গে তুলনা করতে চান না। তবে একজন বোলার হিসেবে আকরাম ক্রিকেটের ঈশ্বর ও প্রিন্সের সঙ্গে সাদৃশ্য খুঁজে পান ২৩ বছর বয়সী তারকার।
স্পোর্টসকীডার সঙ্গে এক কথোপকথনে আকরাম জানিয়েছেন, বর্তমান সময়ে যেসব বোলার গিলকে বোলিং করেন, তাদের দেখে নিজের সময়ে টেন্ডুলকারের বিপক্ষে বোলিংয়ের অনুভূতি হয় তাঁর। সাবেক পাকিস্তানি পেসার মনে করেন, আসন্ন সময়ে গিল ভারতীয় ক্রিকেটের একজন সুপারস্টারই হতে যাচ্ছেন না, পুরো ক্রিকেট বিশ্বকে শাসন করতে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটার।
পাকিস্তানি ক্রিকেট কিংবদন্তি বলেছেন, ‘যদি আমি গিলের মতো খেলোয়াড়কে বল করতাম, এমনকি টি-টোয়েন্টি ফরম্যাটেও, আমার মনে হয়, ওয়ানডে ক্রিকেটের প্রথম ১০ ওভারে শচীন টেন্ডুলকারকে বোলিং করছি।’
ওয়াসিম আকরাম আরও বলেছেন, ‘যদি জয়াসুরিয়া বা কালুভিতারানাকেও বল করতাম, আমি জানতাম একটি হলেও সুযোগ আছে। তারা যদি প্রত্যেক বলেও হিট করতো, তারপরও আমি তাদের উইকেট পেতে পারি। তবে শচীন ও গিলের মতো ব্যাটাররা যথাযথ ক্রিকেটীয় শট খেলে। আমি মনে করি, সে (গিল) এমন একজন খেলোয়াড় যে তিন ফরম্যাটে ধারাবাহিক রান করতে পারে। সে ক্রিকেটের ভবিষ্যৎ সুপারস্টার।’

লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
২১ মিনিট আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
জার্সির রং দেখে অনেকেই বুঝতে পারছিলেন না কে কোন দল। কারণ, ফুটবলে সচরাচর ব্রাজিলকে হলুদ জার্সিতে খেলতে দেখা যায়। কুইনসল্যান্ডের সানকর্পে আজ হলুদ জার্সি পরা দলকে অনেকেই ব্রাজিল মনে করেছিলেন। আসল ঘটনা অন্য ব্রাজিল ও অস্ট্রেলিয়া খেলেছে নীল ও হলুদ জার্সি পরে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ব্রাজিল আজ
২ ঘণ্টা আগে
‘ডি থ্রি ট্রফি’ নামে নতুন টুর্নামেন্টের ছয় কোচ ড্রাফটের মাধ্যমে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহ উদ্দীন, আব্দুর রাজ্জাকরা আছেন এই তালিকায়। কোচ নির্বাচনের মতো সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টও ড্রাফটের মাধ্যমে ঠিক করল বিসিবি।
৩ ঘণ্টা আগে