
ডান দিকে ঠিক সময়ে ঝাঁপও দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তুলনামূলক কঠিন হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরনের ক্যাচ অবশ্যই ধরা উচিত। কিন্তু মিরাজ সেটা তালুবন্দী করতে পারেননি। উপরন্তু চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছে বাংলাদেশের তারকা এই অলরাউন্ডারকে।
সিলেটে আজ সিরিজের প্রথম টেস্টের ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা। ওভারের দ্বিতীয় বলে নাহিদ রানাকে ব্যাকফুটে খেলতে যান পল স্টার্লিং। গালি অঞ্চলে দাঁড়িয়ে থাকা মিরাজ ডান দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। তাঁর হাত থেকে এরপর ঝরতে থাকে রক্ত। তৎক্ষণাৎ ফিজিও এসে দেখার পর মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন মিরাজ। তাঁর আগে এমনটি হয়েছে তাইজুলের সঙ্গে। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরের বল টেনে লেগে খেলতে যান ক্যাড কারমাইকেল। ডিপ মিডউইকেটে দাঁড়িয়ে থাকা তাইজুল ক্যাচ মিস করেছেন। ডান হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি। তাইজুলের পরিবর্তে বদলি ফিল্ডার হিসেবে নামেন জাকের আলী অনিক।
চোট পাওয়া তাইজুল কিছুক্ষণ পর ফিরে এসেছেন। মিরাজ-তাইজুলের পাশাপাশি ক্যাচ ছেড়েছেন সাদমান ইসলামও। ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে দ্বিতীয় স্লিপে বল হাতে পেয়েও ধরে রাখতে পারেননি সাদমান। স্টার্লিং এবার যখন জীবন পেয়েছেন, তখন তাঁর রান ছিল ১০। এবার বোলার ছিলেন নাহিদ রানা। মিরাজের কাছে যখন ফের জীবন পেয়েছেন স্টার্লিং, তখনো তাঁর রান ১০। কারমাইকেলও ব্যক্তিগত ১০ রানের সময় জীবন পেয়েছেন।
সিলেটে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বলবার্নি। তবে খেলা শুরু হতে না হতেই ধাক্কা খেয়েছে তাঁর দল। ইনিংসের চতুর্থ বলে অধিনায়ক বলবার্নিকে দারুণ এক ইনসুইংগারে এলবিডব্লুর ফাঁদে ফেলেন হাসান মাহমুদ। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিলেও কোনো কাজে আসেনি বলবার্নির। উপরন্তু দলের একটা রিভিউ নষ্ট করে গেলেন আইরিশ অধিনায়ক। বাংলাদেশের পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগ নিচ্ছে ০ রানে প্রথম উইকেট হারানো আয়ারল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ১ উইকেটে ৩৪ রান করেছে আইরিশরা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর বেকায়দায় পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের ব্যঙ্গ-বিদ্রূপ তো রয়েছেই, দেশটির সাবেক ক্রিকেটাররাও ধুয়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-সালমান আলী আগা-ফাহিম আশরাফদের। বিদ্রূপকে এখন অন্য মাত্রায় নিয়ে গেছেন কামরান আকমল।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি কদিন আগে গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়া পরিষদের এই তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এমনকি এই তদন্ত কমিটির কথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখা যায়নি। তবে গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। জয় ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সেই ‘টেকনিক’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ডাগআউটে ৪ বছরেরও বেশি সময় ধরে আছেন তিনি। এতটা সৌভাগ্য হয়নি আর কোনো কোচের। হাভিয়ের কাবরেরা তাই নিজেকে আলাদা ভাবতেই পারেন। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই সমালোচনার মুখে পড়ছেন এই স্প্যানিশ কোচ। দল নির্বাচন থেকে শুরু করে খেলার কৌশল কিছুতেই মন জয় করতে পারছেন না সমর্থকদের।
৮ ঘণ্টা আগে