পুনেতে গতরাতে প্যাট কামিন্সের ঝড়ে উড়ে গেছে মুম্বাই ইন্ডিয়ানস। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক গড়েছেন আইপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড। কামিন্সের ১৪ বলে ফিফটির রাতে কলকাতার কাছে মুম্বাই হেরেছে ৫ উইকেটে। এমন হার এখনো হজম করতে পারেননি মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
এখনো ঘোর কাটছে না রোহিতের শর্মার। কলকাতার কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারছেন না মুম্বাই অধিনায়ক। বিশেষ করে প্যাট কামিন্সের ইনিংস এখনো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘এই হার সহজে হজম করা যাবে না। শেষ কয়েক ওভারে পুরো খেলা ঘুরে গেল। সামনে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। প্রতি মৌসুমে এই পরিস্থিতিতে পড়তে ভালো লাগে না।’
কামিন্স না থাকলে কলকাতা এত সহজে জিততে পারত না বলেই মনে করেন রোহিত, ‘ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আমাদের। তবে শেষ ৪-৫ ওভারে ৭০-এর বেশি রান উঠেছে। ১৫তম ওভার পর্যন্তও খেলা আমাদের দিকে ছিল। কিন্তু কামিন্স খেলা ঘুরিয়ে দিল।’
ব্যাট করতে নেমে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত, ঈশানরা। অথচ সেই উইকেটেই মাত্র ১৪ বলে ফিফটি করেন কামিন্স। পরের দিকে ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘প্রথম দিকে বল একটু ধীরে আসছিল। যত সময় গড়িয়েছে উইকেট তত ভালো হয়েছে। কিন্তু সব মিলিয়ে উইকেট ব্যাট করার পক্ষে ভালো ছিল। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি।’

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ দেখতে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। সেই সুযোগে পুনর্বিক্রির বাজারে টিকিটের দাম কয়েক গুণ বেড়েছে। সাধারণ গ্যালারির যে টিকিটের সরকারি মূল্য ৯০ হাজার আর্জেন্টাইন পেসো, সেটিই এখন ৬ লাখ পেসো পর্যন্ত দামে বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছে।
২৮ মিনিট আগে
আর মাত্র একটি ম্যাচ। তারপরই আর্জেন্টিনার সাবেক ফুটবলার লেখা হয়ে যাবে লিওনেল মেসির নামের পাশে। আগামীকাল ভোরে বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে নামছেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
১ ঘণ্টা আগে
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন লিওনেল মেসি। এলএমটেনের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে বড় আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে জয় এক রকম অভ্যাসে পরিণত করে ফেলেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে দুই ম্যাচেই হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই সহজে জিতেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে