দিনের খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ৬ উইকেটের জয়ে শেষ চার নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদদের জয়ে খুলনা টাইগার্সের আশা শেষ হয়ে যায়। বরিশাল হেরে গেলে শেষ চারে যাওয়ার সুযোগ থাকত খুলনা টাইগার্সের।
টানা ৪ ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করা খুলনার জন্য তাই লিগ পর্বের শেষ ম্যাচটি দাঁড়ায় নিয়ম রক্ষার। কিন্তু নিয়মরক্ষার ম্যাচেও জয় পায়নি তারা। তাদের মতো সিলেট স্ট্রাইকার্সের জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার। অনেক আগেই টুর্নামেন্ট থেকে সিলেট ছিটকে যাওয়ায়।
দুই দলের নিয়ম রক্ষার ম্যাচে শেষ হাসিটা হেসেছে সিলেট। খুলনাকে ৬ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে টুর্নামেন্ট শেষ করেছে মোহাম্মদ মিঠুনের দল। ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো ছিল না সিলেটের। ৬ রানে ২ উইকেট হারিয়ে বসে ম্যাচে ধুঁকছিল তারা।
তবে তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় সিলেট। দলকে ঘুরে দাঁড়াতে সামনে থেকে নেতৃত্ব দেন শান্ত। ইয়াসির আলি রাব্বির সঙ্গে ৭০ রানের জুটি গড়েন বাংলাদেশের অধিনায়ক। তৃতীয় ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় এবারের বিপিএলে নিজের সর্বোচ্চ ৩৯ রান করেন। আগের সর্বোচ্চ ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩৬ রান।
শান্তর আউটের সময় সিলেটের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭৬ রান। সেখান থেকে মিঠুনকে সঙ্গী করে জয়ের পথে এগিয়ে যান রাব্বি। কিন্তু দলের জয় যখন ১৭ রান দূরে ঠিক তখনই আউট হন রাব্বি। ৪ রানের জন্য ফিফটিও করতে পারেননি তিনি। ৪৩ বলে ৪৬ রানের ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ২ ছক্কায়। দলের জয়ের ভিত গড়ে দেওয়া শান্ত-রাব্বি হাসি মুখে মাঠ ছাড়তে না পারলেও বেনি হাওয়েলকে নিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন মিঠুন।
১২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে সিলেট। অধিনায়ক মিঠুনের ১৯ রানের বিপরীতে ১২ রানে অপরাজিত থাকেন হাওয়েল। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আফিফ হোসেনের ফিফটিতে ৮ উইকেটে ১২৮ রান সংগ্রহ পায় খুলনা। ৩৫ বলে ৫২ রানের ইনিংসটি সাজিয়েছেন ৩ চার ও ৪ ছক্কায়। বাঁহাতি ব্যাটারের পর দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পারনেল। প্রতিপক্ষকে অল্প রানে আটকাতে দুর্দান্ত বোলিং করেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার হাওয়েল। ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। সমান ২টি করে উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

লামিনে ইয়ামালের কথা শুনে মন খারাপ করতে পারেন জাতীয় দলের সতীর্থ রদ্রি। ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের এই মিডফিল্ডার। কিন্তু ফিফার এই সিদ্ধান্ত মানতে পারছেন না ইয়ামাল।
১৩ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তেমন কোনো চমক নেই। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। এ ছাড়া বাদ পড়েছেন অমিত হাসান। এই দুই পরিবর্তনের চেয়ে বেশি আলোচনায় এসেছে ট্রাভেলিং রিজার্ভের তালিকা।
৩ ঘণ্টা আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সার-ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করার কৌশলটা নাহিদ রানার ভালোই জানা। দুর্দান্ত বোলিংয়ে ওয়াকার ইউনিস-ইয়ান বিশপদের মতো ক্রিকেট বিশেষজ্ঞদেরও প্রশংসা কুড়িয়েছেন রানা। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও বাংলাদেশের গতি
৩ ঘণ্টা আগে
এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
৪ ঘণ্টা আগে