
দুটি চার দিনের ম্যাচে প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। তিনটি এক দিনের ম্যাচে প্রথমটিও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের কাছে পাত্তা পায়নি সফরকারীরা। অবশেষে ওয়েস্ট ইন্ডিজে জয়ের দেখা পেল বাংলাদেশ। দ্বিতীয় এক দিনের ম্যাচে ক্যারিবিয়ানদের ৪৪ রানে হারিয়েছে সফরকারীরা। এই জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ ‘এ’ দল। আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচ।
সেঞ্চুরি পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম। এশিয়া কাপের দলে জায়গা পাওয়া সাব্বির রহমানও রানের দেখা পেয়েছেন। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক জশুয়া ডি সিলভা। নাঈমের ১০৩ ও সাব্বিরের ৬২ রানের সুবাদে ৬ উইকেটে ২৭৭ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। তাড়া করতে নেমে ৯ উইকেটে ২৩৩ রানে থামে স্বাগতিকদের ইনিংস।
বাংলাদেশের হয়ে ৩২ রানে ৩ উইকেট নেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। ৪৪ রানে ২ উইকেট নেন আরেক পেসার রেজাউর রহমান রাজা। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৮০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে ভালোভাবেই ঘুরে দাঁড়ায় তারা। ১১৬ বলের ইনিংসে ১৪টি চার আর ১টি ছক্কায় ১০৩ রান করেন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার নাঈম। দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান এসেছে ছয়ে নামা সাব্বিরের ব্যাট থেকে। ৬টি চার আর ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান সাব্বির।
শেষ দিকে সাব্বিরকে দারুণ সঙ্গ দেন জাকের আলী অনিক। ১২ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন তিনি। সাব্বির রানের দেখা পেলেও জাতীয় দলের বাইরে সৌম্য সরকার আরেকবার হতাশ করেছেন। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যর্থতার বৃত্ত পূর্ণ করেছেন সৌম্য। জায়গায় দাঁড়িয়ে অলস এক শটে বোল্ড হয়ে ফিরেছেন ৬ রানে। দ্বিতীয় উইকেটে সাইফ হাসানের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন নাঈম। ২৩ বলে ১৯ রানে আউট হন সাইফ। রানের চাকা সচল রাখতে পারেননি অধিনায়ক মোহাম্মদ মিঠুনও। ৪৮ বলে ২৮ রান করেন মিঠুন। শাহাদাত হোসেন দীপু করেন ৩৩ বলে ২৮ রান। শেষ পর্যন্ত সাব্বিরের ইনিংসটি বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেয়।
তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের। ২০.২ ওভারে ৯৪ রানের জুটি গড়েন দুই ওপেনার। ৩৮ রানে ত্যাগনারায়ণ চন্দরপলকে বোল্ড করেন রাজা। আরেক ওপেনার সিলভা ৮০ বলে করেন ৬৮ রান। তবে পরের ব্যাটাররা ওভারপ্রতি রানের সঙ্গে পাল্লা দিয়ে খেলতে পারেননি। শেষ পর্যন্ত ৫০ ওভার খেললেও ২৩৩ রানে থামতে হয় তাঁদের।

টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে দীর্ঘদিন শীর্ষে ছিলেন জসপ্রীত বুমরা। অবশেষে আড়াই বছরেরও বেশি সময় পর বুমরার রাজত্বের অবসান হয়েছে। সিংহাসন খুইয়েছেন ভারতের তারকা পেসার।
৩৬ মিনিট আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের কাছাকাছিই রয়েছে ভারত। এরই মধ্যে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে অর্ধেকেরও বেশি উইকেট হারিয়েছে। লঙ্কানদের লিডটাও খুব একটা হয়নি। তবে এত কাছে এসেও ভারতের আক্ষেপে পুড়তে হতে পারে দুটি কারণে।
২ ঘণ্টা আগে
কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২ ঘণ্টা আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
৩ ঘণ্টা আগে