
দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে হার মানলেন আফগানিস্তানের আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি। ৪১ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে আইসিসি।
আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার হিসেবে ২৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেন শিনওয়ারি। তাঁর মৃত্যুতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘বিসমিল্লাহ প্রতিভাবান এক আম্পায়ার ছিলেন যাকে খেলোয়াড়, সহকর্মী ও অফিসিয়ালরা সম্মানের চোখে দেখতেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত ছিলেন তিনি এবং লম্বা এক ক্যারিয়ার অপেক্ষা করছিল তাঁর জন্য। খেলায় তাঁর অবদান ছিল অনেক বড় এবং ক্রিকেটাঙ্গনে তাঁর অনুপস্থিতি গভীরভাবে অনুভব করা হবে। এ অপূরণীয় ক্ষতিতে আমরা শোকাহত।’
এই বছরের ফেব্রুয়ারিতে সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন শিনওয়ারি। তাঁর সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা। বন্ধুর মৃত্যুতে ব্যথিত তিনি, ‘আমার সহকর্মী ও প্রিয় বন্ধু বিসমিল্লাহ জান শিনওয়ারির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ক্রিকেটের প্রতি ভালোবাসায় আমরা একত্রিত হয়ে অনেক মাঠে দায়িত্ব পালন করেছি। তার শান্তশিষ্ট মনোভাব, পেশাদারিত্ব এবং মমতাভরা হৃদয় সবসময় স্মরণীয় থাকবে।’

জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জিততে না পারার যন্ত্রণা বাংলাদেশ দলের। নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের প্রথম টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ।
৩৪ মিনিট আগে
বাংলাদেশের বোলার-ফিল্ডারদের বড্ড ভুগিয়েছেন তিনি। আবুধাবি টেস্টের শেষ দিনে বাংলাদেশের বিপক্ষে তিনি একই যেন প্রতিপক্ষ হয়ে উঠেছিলেন। সেই সেদিকুল্লাহ আতালকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগমুহূর্তে বাজপাখির মতো উড়ে ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস। লিটনকে অভিনন্দন জানালেন তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজরা। ইকরাম আলী খানকে স্যালুট দিলেন ইবাদত হোসেন চৌধুরী। দ্বিতীয় সেশনে মেহেদী হাসান মিরাজ হানেন জোড়া আঘাত। তবে সেদিকউল্লাহ আতাল বাংলাদেশের গলার কাঁটা হয়ে এখনো
৩ ঘণ্টা আগে
স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর একের পর এক কোচ বদলেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। বদলেছে খেলার ধরন, পরিকল্পনাও। কিন্তু ধারাবাহিক সাফল্যে ফেরার পথ খুঁজে পায়নি ইংলিশ দলটি। উল্টো অবস্থানে আতলেতিকো মাদ্রিদ। কোচ দিয়েগো সিমিওনের অধীনে তারা এক যুগের বেশি সময় নিজেদের অবস্থান ধরে রেখেছে।
৪ ঘণ্টা আগে