
আফগানিস্তান সিরিজের শুরুতেই একের পর এক ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। শারজায় গত রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হার তো রয়েছেই। এবার মুশফিকুর রহিমের চোট দুশ্চিন্তা বাড়িয়েছে বাংলাদেশ দলের।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের খেলা নিয়ে এখন জেগেছে শঙ্কা। বিসিবির মেডিকেল সূত্রে জানা গেছে, মুশফিকের বাঁ হাতের আঙুলে চিড় ধরা পড়েছে বলে সন্দেহ করছেন তাঁরা। শারজার স্থানীয় সময় দুপুরে মুশফিকের এক্স-রে করানো হবে। এই এক্স-রের পরই জানা যাবে মুশফিকের চোট কতটা গুরুতর। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তাঁকে নিয়ে। তাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হয়তো না-ও খেলতে পারেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শারজায় পরশু মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।
শারজায় গত রাতে প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করে আফগানিস্তান ৪৯.৪ ওভারে ২৩৫ রানে অলআউট হয়েছে। জয়ের লক্ষ্যে নেমে বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ২৫.৪ ওভারে ২ উইকেটে ১২০ রান। এমন পরিস্থিতিতে মারাত্মক ধস নামে বাংলাদেশের ইনিংসে। ২৩ রানে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানেই শেষ নাজমুল হোসেন শান্তর দল। সাত নম্বরে নেমে মুশফিক ৩ বলে ১ রান করেছেন। আল্লাহ গজনফারের বলের লাইন মিস করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েছেন তিনি। ওয়ানডে সিরিজ জিততে বাকি দুই ম্যাচ এখন জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ১১ নভেম্বর হবে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে। শেষ দুই ওয়ানডে ম্যাচও বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হচ্ছে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে