সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের অসাধারণ বোলিং নৈপুণ্যে ইংল্যান্ডকে ১১৭ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই অফ-স্পিনার। টি-টোয়েন্টিতে এটাই এখন তাঁর সেরা বোলিং ফিগার। কোনো বাউন্ডারি তো দেননি; বরং ডট বলই দিয়েছেন ১৩টি। কোনো ওয়াইড–নো বলও দেননি মিরাজ।
নিজের প্রথম ওভারে ২ রান দিয়ে শিকার করেন মঈন আলীকে। দ্বিতীয় ওভারে দেন ৪ রান। তৃতীয় ওভারে ১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ওই ওভারে ড্রেসিংরুমে ফেরান স্যাম কারান ও ক্রিস ওকসকে। আর নিজের ৪র্থ ওভারে ৫ রান দিয়ে তুলে শিকার করেছেন ক্রিস জর্ডানের উইকেট।
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৮ রান। শুরু থেকেই ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারকে চেপে ধরেন বাংলাদেশ বোলাররা। ইনিংসের তৃতীয় ওভারে ডেভিড মালানকে ড্রেসিংরুমে ফেরান তাসকিন আহমেদ। থার্ড ম্যানে জায়গায় দাঁড়িয়ে ক্যাচটি ধরেন হাসান মাহমুদ।
এরপরও ফিল সল্ট ও মঈন আলীর ব্যাটে অনায়াসে পাওয়ার প্লের ৬ ওভারে ৫০ রান তোলে ইংল্যান্ড। কিন্তু এরপরই ৭ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে সফরকারীদের ব্যাটিং অর্ডারে রীতিমতো ধস নামান বাংলাদেশে বোলাররা।
সপ্তম ওভারেই সাকিব আল হাসন বল ও ক্যাচে ফেরেন ওপেনার ফিল সল্ট। ১৯ বলে ২৫ রান করেছেন এ ব্যাটার। অষ্টম ওভারের শেষ বলে জস বাটলারের গুরুত্বপূর্ণ উইকেটটি নেন হাসান মাহমুদ। আগের ম্যাচেও এই পেসারের শিকার ছিলেন বাটলার। আজ দারুণ এক ইয়ার্কারে ইংল্যান্ড অধিনায়ককে বোল্ড করে ফেরান তিনি।
৯ম ওভারে ওয়ানডাউনে নামা মঈনকে ফিরিয়ে অতিথিদের চাপে ফেলে দেন মিরাজ। নিচু বল ওভার বাউন্ডারি মারতে গিয়ে ডিপ মিডউইকেটে শামীম হোসেনকে ক্যাচ দেন মঈন। ১৭ বলে ১৫ রান আসে তাঁর ব্যাট থেকে।
কাকতালীয় ব্যাপার হচ্ছে–সাকিব, হাসান ও মিরাজ এ তিনটি উইকেটই নিজেদের প্রথম ওভার করতে এসে শিকার করেছেন।
দ্রুত কয়েকটি উইকেট হারানোয় পঞ্চম উইকেটে বেন ডাকেট ও স্যাম কারানের কাঁধে এসে পড়ে ইনিংস মেরামতের দায়িত্ব। দুজনে দায়িত্ব ভালোই সামলাচ্ছিলেন, কিন্তু ১৫তম ওভারে স্যাম কারান ও ক্রিস ওকসের উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় ইংলিশরা।
ডাকেট-কারান ৩২ বলে ৩৪ রানের জুটি গড়েছিলেন, তবে মিরাজের করা ওই ওভারে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে লিটন দাস স্টাম্পিং করেন কারান-ওকসকে। ১২ রান আসে কারানের ব্যাট থেকে। ওকস রানের খাতাই খুলতে পারেননি। নিজের শেষ ওভারে ক্রিস জর্ডানকেও ফেরান মিরাজ।

কোরিয়েরে দেল্লা সেরাকে দেওয়া সাক্ষাৎকারে ইতালির ফুটবলের পুনর্গঠনে নিজের পরিকল্পনা এবং গার্দিওলাকে কোচ করার প্রচেষ্টার বিস্তারিত জানিয়েছেন পাওলো মালদিনি। তাঁর দাবি, গার্দিওলা দায়িত্ব নেওয়ার ব্যাপারে এতটাই আগ্রহী ছিলেন যে ইতালির সম্ভাব্য একাদশ নিয়েও কাজ শুরু করেছিলেন।
১ ঘণ্টা আগে
জাতীয় দলের খেলোয়াড়দের এভাবে খ্যাপ খেলতে যাওয়ার বিষয়টি এবার গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, এমন ঘটনায় সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২ ঘণ্টা আগে
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-এর প্রতিবেদন অনুযায়ী, বাড়িটি কিনতে ইয়ামালের প্রায় তিন মাস সময় লেগেছে। পুরো প্রক্রিয়াটি আইনজীবীদের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বাড়িটির সাবেক মালিক শাকিরা ও পিকে এতে সরাসরি উপস্থিত ছিলেন না।
২ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং। প্রথম ম্যাচে হারের পর ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকাকে টানা দুই ম্যাচ হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল তারা। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলটির প্রস্তুতিটা হলো দারুণ। দক্ষিণ আফ্রিকা ইমার্জিংকে হারিয়ে প্রতিশোধ নেওয়া হ
৩ ঘণ্টা আগে