দুই সপ্তাহের ব্যবধানে ভারত-বাংলাদেশ আবারও ফাইনালে মুখোমুখি। দুবাইয়ের পর কুয়ালালামপুরের বেইউমাস ওভালও অপেক্ষা করে আছে দুই প্রতিবেশী দেশের ক্রিকেট রোমাঞ্চ দেখতে। ৮ ডিসেম্বর দুবাই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতে বাংলাদেশের যুবারা। তবে সেটি ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ছেলেদের ইভেন্ট।
কাল সকাল সাড়ে ৭টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মেয়েদের ফাইনালেও দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের। ছেলেদের পথ অনুসরণ করে বাংলাদেশের মেয়েরাও কি ভারতকে হারিয়ে শিরোপা জিততে পারবে?
মেয়েদের যুব এশিয়া কাপের প্রথম সংস্করণ বলে আলাদা গুরুত্ব তো থাকছেই। সুমাইয়া আক্তার-নিকি প্রসাদদের সামনে সুযোগ শিরোপা উঁচিয়ে ধরে দারুণ স্মৃতি রেখে যাওয়ারও। দুই দলই দারুণ খেলে শিরোপা লড়াইয়ের মঞ্চে পৌঁছেছে। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে ওঠে ভারত, এই পর্বও নিজেদের দুটো ম্যাচই জেতে তারা। গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছিল ভারত।
বিপরীতে বাংলাদেশের মেয়েরা গ্রুপ পর্বে পূর্ণ ৪ পয়েন্ট পেয়ে ওঠে সুপার ফোরে। কিন্তু এই পর্বে ভারতের কাছে ৮ উইকেটে হেরে যায় সুমাইয়ার দল। ফাইনালে সেই প্রতিশোধ নেওয়ারও সুযোগ তাঁদের। বোলিংটা বাংলাদেশের ভালোই হচ্ছে, কিছুটা চিন্তা ব্যাটিংয়ে। বল হাতে স্পিনার নিশিতা আক্তার নিশি ৭ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। বোলারদের সেরা পাঁচে বাংলাদেশের দুজন, ভারতের রয়েছে তিনজন। ব্যাটিংয়ে মোসাম্মত ইভা (৪ ইনিংসে ৬৯) আছেন শুধু সেরা পাঁচে। ভারতের রয়েছে দুজন—গোঙ্গাদি তৃষা (১০৭) ও জি কামালানি (৮০)।
শক্তিমত্তায় কিছুটা হলেও এগিয়ে ভারত। তবে শিরোপা তো নির্ধারণ হয় ফাইনালে যারা নিজেদের সেরাটা দেবে তারাই।

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে