
প্রতিপক্ষের চোখে চোখ রেখে কীভাবে কথা বলতে হয়, সেটা ভালোই জানেন মারুফা আক্তার। গতির সঙ্গে নিয়ন্ত্রিত লাইন-লেংথ, সুইং—ব্যাটারদের ভড়কে দিতে যা যা থাকা দরকার, সব রকম অস্ত্রই আছে মারুফার ভান্ডারে। পাকিস্তানকে গতকাল উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশি পেসারের প্রশংসায় পঞ্চমুখ লাসিথ মালিঙ্গা-মিতালি রাজের মতো তারকা ক্রিকেটাররা।
কলম্বোয় গতকাল আগে ব্যাটিংয়ে নেমে ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। এই রান তাড়া করে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ ম্যাচটা ৭ উইকেটে জিতেছে ১১৩ বল হাতে রেখে। ৭ ওভারে ৩১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন মারুফা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গিয়েছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশি পেসার তাঁর মা-বাবার কথা উল্লেখ করেছেন। মারুফা বলেন, ‘মাকে ভিডিও কল করেছিলাম। ম্যাচের আগে সুরা পড়েন সব সময় এবং আমার জন্য দোয়া করেন। বাবা বাটন ফোন ব্যবহার করেন বলে ভিডিও কল দিতে পারিনি। কারণ, বাটন ফোনে যে ভিডিও কল করা যায় না।’
মারুফা তাঁর উইকেট ২টি গতকাল নিয়েছেন ইনিংসের প্রথম ওভারে। পাকিস্তানের দুই ক্রিকেটার ওমাইমা সোহেল, সিদরা আমিনকে প্রথম ওভারের শেষ ২ বলে বোল্ড করেছেন মারুফা আক্তার। যার মধ্যে ওভারের শেষ বলে নেওয়া মারুফার উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিও বার্তায় মিতালি বলেছেন, সুইং অবশ্যই দরকার। কিন্তু লাইন-লেংথ ঠিক না থাকলে আশানুরূপ ফল পাওয়া যায় না।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মারুফা জানিয়েছেন, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ সতীর্থদের সমর্থন পেয়েছেন তিনি (মারুফা)। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ-সেরা এই নারী ক্রিকেটার বলেন, ‘উইকেট টু উইকেট বোলিং করতে চেয়েছি। আমার বলে যে অনেক সুইং আছে, সেটা আমি জানি। লাইন-লেংথ ধরে রাখতে চেষ্টা করেছি। জ্যোতি আপুও আমাকে এমনটাই বলেছে।’
ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো খেলছেন মারুফা। তবে বাংলাদেশি এই নারী ক্রিকেটারের এটা তৃতীয় আইসিসি ইভেন্ট। এর আগে ২০২৩, ২০২৪ সালে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপে অভিষেক ম্যাচে বাজিমাত করার পর সংবাদ সম্মেলনে মারুফা বলেছেন, ‘সবাই আমাকে অনেক সমর্থন দেয়। যদি বাউন্ডারিও হয়ে যায়, তবু আমাকে ভরসা জোগায়। এবার আমি অনেক রোমাঞ্চিত। জীবনের প্রথম বিশ্বকাপ। দুই মাস আগ থেকেই না ঘুমিয়ে বিশ্বকাপ নিয়ে চিন্তা করছিলাম। কীভাবে এখানে (বিশ্বকাপ) ভালো খেলতে পারি, ম্যাচ-সেরা ক্রিকেটার হতে পারি—এগুলোই ভাবছিলাম।’
মারুফা ম্যাচ-সেরার পুরস্কার পেলেও পাকিস্তানের বিপক্ষে গতকাল দুর্দান্ত বোলিং করেছেন স্বর্ণা আক্তার। ৩.৩ ওভার বোলিং করে ৫ রানে নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশের এই লেগস্পিনার তিন ওভারই মেডেন দিয়েছেন। জ্যোতির দলের নেট রানরেট +১.৬২৩। এক ও তিনে থাকা অস্ট্রেলিয়া ও ভারতের নেট রানরেট +১.৭৮ ও +১.২৫৫। বাংলাদেশের পরের ম্যাচ ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। গুয়াহাটিতে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ।

ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গা গরমের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া ক্রিকেটারের সংখ্যাটা একেবারেই কম নয়। এই তালিকায় আছে ডেভিড মালান, জফরা আর্চার, উইল জ্যাকস, জেসন রয়, মঈন আলীর মতো সব বড় নাম। এই তালিকার সবশেষ সংযোজন এমিলিও গে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনাকল্পনা এখনো শেষ হয়নি। বাফুফে আগামীকালের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে বলে জানিয়েছিল। তবে এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। আগেই জানা গিয়েছিল নতুন কোচ পেতে বাফুফের সবচেয়ে বড় বাধা টাকা। এখনো এ বিষয়ের ভালো কোনো সমাধান পায়নি বলে বাফুফে প
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
১৩ ঘণ্টা আগে